News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
মেসিদের ক্লাবে যোগ দিলেন সুয়ারেস

মেসিদের ক্লাবে যোগ দিলেন সুয়ারেস

গুঞ্জন শোনা গিয়েছিল আগেই। এবার সেটিই সত্যি হলো।পুরোনো ক্লাব বার্সেলোনার তিন সতীর্থ লিওনেল মেসি, সের্হিও বুসকেতস ও জর্দি আলবার সঙ্গে ইন্টার মায়ামিতে যোগ দিলেন লুইস সুয়ারেস। এক মৌসুমের জন্য ক্লাবটির হয়ে খেলবেন তিনি।  

ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও ছাড়ার পর ফ্রি এজেন্ট হন সুয়ারেস। এরপরই আমেরিকান সকার ক্লাবটিতে যোগ দেন তিনি। মূলত মেসিদের জন্যই এই ক্লাবে যোগ দিয়েছেন উরুগুয়ের এই স্ট্রাইকার। তিনি বলেন, ‘অসাধারণ বন্ধু ও খেলোয়াড়দের সঙ্গে ফের মিলিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ’

বার্সেলোনা, নাসিওনাল, আয়াক্স, আতলেতিকো মাদ্রিদের হয়ে লিগ শিরোপা জেতা সুয়ারেসের দারুণ সময় কেটেছে ব্রাজিলে। লিগে দ্বিতীয় হওয়া গ্রেমিওর হয়ে ৩৩ ম‍্যাচে করেছেন ১৭ গোল। এই পারফরম‍্যান্সে সাবেক লিভারপুল স্ট্রাইকার ভোটে জিতেছেন সেরি আর বার্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
আরইউ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS