News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
ছাড়পত্র পেল ‘আহারে জীবন’

ছাড়পত্র পেল ‘আহারে জীবন’

বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ছটকু আহমেদ পরিচালিত সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘আহারে জীবন’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ ও দিলারা হানিফ পূর্ণিমা।

নির্মাতা ছটকু আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বৃহস্পতিবার সেন্সর বোর্ডে চলচ্চিত্রটি জমা দিয়েছিলাম, আজ বিনা কর্তনে ছাড়পত্র পেলাম।

সিনেমাটি মুক্তি নিয়ে তাড়াহুড়ো নেই জানিয়ে ছটকু আহমেদ বলেন, সময় বুঝে, ভালো অবস্থা বুঝে সিনেমাটি মুক্তি দেব। সবাই মিলে সিদ্ধান্ত নেব কবে মুক্তি দেওয়া যায়। আর মুক্তির তাড়াহুড়ো নেই, সার্টিফিকেট পেয়েছি, দেশের অবস্থা ভালো হলে আগামী বছর মুক্তি দেব।

‘আহারে জীবন’ সিনেমা দিয়ে অনেক দিন পর নির্মাণে ফিরেছেন ছটকু আহমেদ। তা ছাড়া এ সিনেমা দিয়ে ২৫ বছর পর ছটকু আহমেদের পরিচালনায় কাজ করেছেন ফেরদৌস। এতে আরও অভিনয় করেছেন সুচরিতা, অরুণা বিশ্বাস, শাহানূর, জয় চৌধুরী, ওমর সানি, মিশা সওদাগর, মৌমিতা প্রমুখ।

২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘আহারে জীবন’। করোনাকালীন একটি গল্পকে ঘিরে নির্মিত হয়েছে সিনেমাটি। গত বছরের অক্টোবরে সিনেমাটির শুটিং শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
আরবি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS