News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
এ যেন এক ভিন্ন সাইমন

এ যেন এক ভিন্ন সাইমন

নতুন বছরের শুরুতেই আগামী (১৯ জানুয়ারি) ২০২৪ মুক্তি পেতে যাচ্ছে মেহেদী হাসান পরিচালিত সিনেমা ‘শেষ বাজি’। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর অন্তর্জালে প্রকাশ পেয়েছে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। এর আগে গত ৩০ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড থেকে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।

প্রকাশিত পোস্টারে গল্পের কিছুটা আভাস পাওয়া যায়। মানুষের জীবনে জুয়া খেলার প্রভাবকে কেন্দ্র করে গড়ে উঠেছে থ্রিলার ঘারানার সিনেমা ‘শেষ বাজী’র কাহিনি। ছবিটির পোস্টারে দেখা গিয়েছে কালো সানগ্লাসে, মুখ ভর্তি দাড়ি আর মুখে জলন্ত সিগারেট নিয়ে যেন এক ভিন্ন সাইমনে দেখল দর্শক।

রিকুয়্যাল রিয়েল এস্টেট লি. এর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন সৈয়দ মোহাম্মদ সোহেল। তিনি জানান, জানুয়ারির ১৯ তারিখ মুক্তি পাচ্ছে শেষ বাজি। গতানুগতিক প্রেমের গল্পের বাইরে সিনেমাটির গল্প, আশা করি, দর্শক হল থেকে মুগ্ধতা নিয়ে বের হবে।

নির্মাতা মেহেদী হাসান জানান, ফার্স্টলুক পোস্টার দেখে অনেকেই প্রশংসা করেছেন। আমরা পর্যায়ক্রমে অন্যান্য পোস্টার, টিজার, ট্রেইলার ও গান প্রকাশ হবে। আশাকরি প্রথম পোস্টারের মত সিনেমাটিও দর্শক ভালোভাবে গ্রহণ করবে।

সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন পারভেজ সুমন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, শিরিন শিলা, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সিলভি, সাবেরী আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS