News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
ক্ষমা চাইলেন তানজিন তিশা

ক্ষমা চাইলেন তানজিন তিশা

গত কয়েকদিন ধরেই আত্মহত্যা চেষ্টার ইস্যুতে খবরের শিরোনামে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রমের সম্পর্কের জেরেই নাকি আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। যদিও এই বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন তিশা।

তিশার আত্মহত্যার চেষ্টার খবর ছড়িয়ে পড়তেই বেশ আলোচনার সৃষ্টি হয় শোবিজ অঙ্গনে। রীতিমতো শোরগোল পড়ে যায়। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেই ফেসবুকে লাইভে এসে অভিনেত্রী জানান, ফুড পয়জনিংয়ে অসুস্থ হয়ে যাওয়ায় হাসপাতালের শরণাপন্ন হন তিনি। এবার সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন তিশা।

শনিবার (১৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিশা। ওই পোস্টেই সাংবাদিকদের কাছে ক্ষমা চান এই অভিনেত্রী। পাশাপাশি গুজবে কান না দেওয়ার অনুরোধও জানান তিনি।

পাঠকদের সুবিধার জন্য তিশার পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

বিগত কয়েকদিনের অসুস্থতা এবং আমার পারসোনাল লাইফ নিয়ে নানান ভিত্তিহীন কথা ও সংবাদ এবং পরিচিত ওপরিচিত বিভিন্ন ফোন কলে আমি অনেকটাই মেন্টালি পাজলড ছিলাম।

এমন সময়ে এক সাংবাদিক ভাইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উত্তেজিত হয়ে কিছু কথা বলে ফেলি যা আসলে ইনটেনশনালি ছিলো না।

সাংবাদিক ভাইদের উদ্দেশে একটা কথা আমি বলতে চাই, আমার সফলতার একটা অংশজুড়ে আপনারাও আছেন এবং আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও সন্মান সমসময়ই ছিল এবং থাকবে।

আমার অনাকাঙ্ক্ষিত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার উদ্দেশে আমার একটাই কথা আপনারা আমাকে আমার কাজ ও আপনাদের ভালোবাসায় এতদূর এনেছেন এবং ভবিষ্যতেও কোনো প্রকার গুজবে কান না দিয়ে আমার কাজ ও আমাকে ভালোবেসে যাবেন। আপনাদের সবার দোয়াতে আমাকে রাখবেন।

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর মধ্যরাতে রাজধানীর রাজারবাগে নিজ বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন তিশা। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ১৬ নভেম্বর চিকিৎসা শেষে বাসায় ফেরেন এই অভিনেত্রী। বর্তমানে সুস্থ আছেন তিশা। তবে এই ঘটনায় উঠে এসেছে মুশফিক আর ফারহানের নাম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS