News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
সেমিফাইনালে সন্ত্রাসী হামলার হুমকি

সেমিফাইনালে সন্ত্রাসী হামলার হুমকি

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠার লড়াইয়ে আর কিছুক্ষণ পরই ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। বুধবার (১৪ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

এদিকে এই ম্যাচে আগে আবারও আলোচনায় নিরাপত্তা ব্যবস্থা। কেননা, চলাকালীন সন্ত্রাসবাদী হামলার হুমকি পেয়েছে মুম্বাই পুলিশ। যে কারণে স্টেডিয়ামের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।

সেমিফাইনালের লড়াই শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই হুমকির খবর পেয়েছে পুলিশ। এর পরপরই নেওয়া হয় পদক্ষেপ।

পুলিশের এক কর্মকর্তার বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি মুম্বাই পুলিশকে ট্যাগ করে একটা পোস্ট করেছে। সেখানে বন্দুক, গ্রেনেড ও বুলেটের ছবি দেওয়া আছে। সঙ্গে লেখা আছে সেমিফাইনাল ম্যাচ চলাকালীন নাশকতামূলক ঘটনা ঘটতে পারে।

ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, স্টেডিয়াম চত্বরে নজরদারি বাড়ানো হয়েছে। আশপাশের এলাকাতেও নজরদারি বেড়েছে। কোনো ব্যক্তির ওপর সন্দেহ হলেই তাকে জেরা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল দেশটির এক সন্ত্রাসবাদী গোষ্ঠী। খালিস্তানপন্থি নেতা গুরপাওয়ান্ত সিংয়ের পক্ষ থেকেও হামলার হুমকি দেওয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS