News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
আবারও বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ

আবারও বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ

এক দিন বিরতি দিয়ে আবারও দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

তিনি জানান, আগামী ১৫ নভেম্বর (বুধবার) ভোর ৬টা থেকে ১৭ নভেম্বর (শুক্রবার) ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি।

রুহুল কবীর রিজভী বলেন, কারাবন্দি বিএনপি নেতাদের মুক্তি, সমাবেশে হামলা ও নেতাদের হত্যার প্রতিবাদে, সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও সংসদ ভেঙে দেওয়ার দাবিতে এই ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালিত হবে। বিএনপির পাশাপাশি সমমনা দলগুলোও এই কর্মসূচি পালন করবে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপির ৪৮০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মোট মামলা হয়েছে ১৬টি। এসব মামলায় আসামি করা হয়েছে ১৭০০ জনের অধিক নেতাকর্মীকে। মোট আহত ৫০ জনের অধিক। ২৮ অক্টোবরের পর থেকে ১১ হাজার ২৫০ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে ২৫০ টিরও অধিক। আহত ৩ হাজার ৯৯৬ জন। পুলিশ ও আওয়ামী লীগের হামলায় মারা গেছে ১৩ জন। এর মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা। এরপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায়, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। আর ১১ নভেম্বর থেকে শুরু হয় চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ। যা আগামীকাল ভোর ৬টায় শেষ হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS