News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
বিএনপি দেশকে পেছনে নিতে চায় : মেয়র আতিক

বিএনপি দেশকে পেছনে নিতে চায় : মেয়র আতিক

বিএনপি দেশকে পেছনে নিতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (৮ অক্টোবর) গুলশান-২ এর ডিএনসিসির নগর ভবনে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, আজ স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে আমরা এগিয়ে যাচ্ছি। ঠিক তখনই দেশকে পেছনে নিতে চায় বিএনপি। আমি বলতে চাই, নৌকার কোনো ব্যাগ গিয়ার নেই। নৌকা সামনে এগিয়ে যাবে।

তিনি বলেন, বাংলাদেশের স্মার্ট শহর ঢাকা। আর ঢাকার স্মার্ট সিটি ডিএনসিসি। তারই অংশ হিসেবে আমরা অনলাইনে ট্রেড লাইসেন্সের ফি নেওয়াসহ সব সেবা দিচ্ছি।

তিনি আরও বলেন, সবার ঢাকা অ্যাপের মাধ্যমে সেবা চালু করেছি আমরা। লাখ লাখ আবেদন-অভিযোগ পেয়েছি। সেগুলো সমাধান করেছি। এখন ডিএনসিসিতে নতুন একটি স্মার্ট পার্কিং করা হয়েছে।

আতিকুল ইসলাম বলেন, আমি নগরবাসীর প্রতি আহ্বান জানাব, আপনাদের সহযোগিতা ছাড়া ঢাকা শহরে স্মার্ট পর্কিং অসম্ভব। পর্যায়ক্রমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন পতিত এলাকায় এ স্মার্ট পার্কিং ব্যবস্থা গুড়ে তোলা হবে। আমরা স্মার্ট বাংলাদেশ স্মার্ট সিটি কর্পোরেশন গড়ে তুলব এ অঙ্গীকার করছি।

তিনি বলেন, দেশে এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। তার নেতৃত্বেই আমরা এগিয়ে চলেছি। স্মার্ট বাংলাদেশের যে ভিশন সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের বিরোধী যারা আছে তারা যত পারে চেষ্টা করছে দেশকে পিছিয়ে নিয়ে যেতে। আমরা কখনও পিছিয়ে যাব না, আমরা এগিয়ে যাব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS