News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
জাদুকরী ইনিংস খেলার পর যা বললেন ম্যাক্সওয়েল

জাদুকরী ইনিংস খেলার পর যা বললেন ম্যাক্সওয়েল

আফগানিস্তানের বিপক্ষে আজ জিতলেই অস্ট্রেলিয়ার সেমিফাইনাল নিশ্চিত। হারলে সমীকরণের মারপ্যাচ, আফগানদের শেষ চারের স্বপ্নেও লাগবে হাওয়া। এমতাবস্থায় ৯১ রানেই ৭ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। হারতে থাকা অস্ট্রেলিয়াকে রীতিমতো সেমিফাইনালে নিয়ে গেছেন গ্লেন ম্যাক্সওয়েল।

কী অসাধারণ ইনিংসটাই না খেললেন তিনি। তর্কসাপেক্ষে এটিকে ওয়ানডে ইতিহাসের সেরা ইনিংস বললেও ভুল বলা হবে না। নিজে ডাবল সেঞ্চুরি করে ম্যাচ শেষ করার পাশাপাশি দলের জয়ও নিশ্চিত করেন ম্যাক্সওয়েল। শেষ পর্যন্ত আফগানদের তিন উইকেটে হারায় তারা।.

অথচ টুর্নামেন্টের শুরুতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা প্রথম দুই ম্যাচ হারার পর সবাই তাদের বাতিলের খাতায় ফেলে দিয়েছিল। সেটিই মনে করিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হওয়া ম্যাক্সওয়েল বলেন, ‌‘প্রথম দুই ম্যাচ হারার পর মানুষ আমাদের বাতিলের খাতায় ফেলে দিয়েছিল। আমাদের ভেতর বিশ্বাস ছিল আমরা ফিরবো। আজকের ম্যাচের পর এটা আরো বেড়েছে আমাদের মধ্যে।’

নিজের অতিমানবীয় ইনিংস সম্পর্কে বলেন, ‘যখন ফিল্ডিং করছিলাম তখন বেশ গরম ছিল। আমি গরমে তেমন দৌড়াতে পারছিলাম না, নিজেকে তৈরি করেছিলাম ব্যাটিংয়ের জন্য। আমি পায়ে কিছুটা ব্যথা অনুভব করেছিলাম। আমি নিজের পরিকল্পনায় অটল ছিলাম। সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করেছি।’

ম্যাক্সওয়েল একবার এলবিডব্লিউ আউট হয়েছিলেন, কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান। পাশাপাশি তার একটি ক্যাচও ফেলে দেন মুজিব। ম্যাক্সওয়েল বলেন, ‘এলবিডব্লিউতে জীবন পাওয়ার পর আমি আরো ভালো খেলার চেষ্টা করি। ফ্লাডলাইটের নিচে বলে সুইং করছিল। তারা দারুণ বোলিং করেছে। যদি আমি ক্যাচ মিসের কোন সুযোগ না দিতাম তাহলে জিনিসটা আরও ভালো হতো, তবে সেই সুযোগটাই আমি কাজে লাগিয়েছি।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS