News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
কিশোরগঞ্জে বুধবার আধাবেলা হরতাল বিএনপির

কিশোরগঞ্জে বুধবার আধাবেলা হরতাল বিএনপির

কিশোরগঞ্জে বিএনপির ডাকা ৭২ ঘণ্টা অবরোধের প্রথমদিন মঙ্গলবার কুলিয়াচরে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই নেতা নিহত হয়েছে দাবি করে বুধবার (১ নভেম্বর) আধাবেলা হরতাল ডেকেছে কিশোরগঞ্জ জেলা বিএনপি। এদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করবে দলটি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যার পর জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক শহীদুল্লাহ কায়সার শহীদের সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ বলা হয়, বিএনপির ডাকা টানা ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচির প্রথমদিন মঙ্গলবার কিশোরগঞ্জের কুলিয়ারচরে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ ও কৃষকদল নেতা বিল্লাল মিয়া নিহত ও দুই শতাধিক নেতাকর্মী আহত হন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে জেলা বিএনপি বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল আহ্বান করেছে।

হরতাল সফল করার জন্য জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম দলের সবস্তরের নেতাকর্মীদের আহ্বান এবং জেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS