News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
দেশবাসীর কাছে দোয়া চেয়ে মুশফিকের পোস্ট

দেশবাসীর কাছে দোয়া চেয়ে মুশফিকের পোস্ট

চলমান ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ভারতে গিয়েছিল বাংলাদেশ দল। সেই মিশনে প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে দুর্দান্ত জয়ে শুরু করলেও পরের তিন ম্যাচে পরাজয় বরণ করে টাইগাররা। এতে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পথে বেশ ব্যাকফুটে আছে সাকিব বাহিনী। তাই সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াইয়ে কাল বিশ্বকাপে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের ২৩তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন মুশফিক। যেখানে প্র্যাকটিসের একটি ছবি দিয়ে ক্যাপশনে বাংলাদেশের পতাকা ও মোনাজাতের ইমোজি দিয়েছেন টাইগার উইকেটকিপার ব্যাটার। এরপর সেই পোস্টের কমেন্টে তার ভক্ত অনুসারীরা মুশিকে শুভকামনা জানিয়েছেন।

মোহাম্মদ জালাল উদ্দীন নামে এক ভক্ত কমেন্টে লেখেন, ভাই কালকের ম্যাচে (দক্ষিণ আফ্রিকা) ইনিংস লম্বা করেন, অনেকদিন আপনার লম্বা ইনিংস দেখিনা। সিনিয়র ক্যাম্পেইনার হিসেবে এটাই একমাত্র চাওয়া আপনার কাছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS