News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
বাংলাদেশের দিকে নজর বিশ্বের সুপার পাওয়ারদের : আরাফাত

বাংলাদেশের দিকে নজর বিশ্বের সুপার পাওয়ারদের : আরাফাত

বাংলাদেশের দিকে নজর বিশ্বের সুপার পাওয়ারদের- এমন মন্তব্য করেছেন ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্জিত কাজ বিষয়ক প্রকাশনা ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাফল্য (২০১৯-২৩)’ এর বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরাফাত বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেছেন, আমি বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি মেনেই চলি। সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখি। যার কাছ থেকে যেটা পাই সেটা এনে এদেশের মানুষের জন্য দিয়ে দিয়েছি। আমি আদার বেপারি; আমার জাহাজের খবর নেওয়ার দরকার নাই।

এই সংসদ সদস্য বলেন, দেশের সকল সেক্টরে এ অগ্রগতি সম্ভব হয়েছে শেখ হাসিনার জন্যেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের অর্থনীতি যেভাবে এগিয়েছে আবার ভূরাজনৈতিক অবস্থার কারণে আমরা গুরুত্বপূর্ণ একটি জায়গায় পৌঁছেছি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রথমে যে কাজটি করেছিল সেটি হচ্ছে পাশ্ববর্তী দেশ ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক করা। আর এতে করে বাংলাদেশ বহু ক্ষেত্রে অনেক সুবিধা পেয়েছে। এরপর একে একে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করেছেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS