News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
হতাশায় মহাসড়কে দুধ ঢাললেন খামারিরা

হতাশায় মহাসড়কে দুধ ঢাললেন খামারিরা

খামারিদের অভিযোগ, দেলুয়াবাড়ী বাজারের দুধ বিক্রির হাটের জায়গাটি সংকীর্ণ হওয়ায় বাইরের ঘোষ কিংবা ব্যবসায়ীরা বড় গাড়ি নিয়ে দুধ কিনতে আসতে পারেন না। এই সুযোগে দেলুয়াবাড়ী বাজারের গুটিয়েক ঘোষ ও ব্যাপারী সিন্ডিকেট করে খামারিদের কাছ থেকে কম দামে দুধ কিনছেন।

ন্যায্যমূল্য না পেয়ে হতাশায় সড়কে দুধ ঢেলে দিয়ে প্রতিবাদ জানিয়েছেন নওগাঁর মান্দার খামারিরা।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার দেলুয়াবাড়ী বাজার এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে দুধ ঢেলে দেন। এ সময় তারা দুধের ন্যায্যমূল্য ও দুধ বিক্রির জায়গা পরিবর্তনের দাবি জানান।

স্থানীয় খামারি ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার কয়েশ’ খামারে ১৬ হাজার ৭৭৫ গাভী থেকে প্রতিদিন গড়ে ৩ হাজার ১৩০ মণ (১ লাখ ২৫ হাজার লিটার) দুধ উৎপাদন হচ্ছে। উপজেলার সবচেয়ে বড় দুধের হাট বসে উপজেলার দেলুয়াবাড়ী বাজারে। বাজারটিতে প্রতিদিন গড়ে ৫ হাজার লিটার দুধ আমদানি হয়ে থাকে। কিন্তু বাজারটিতে স্থানীয় গুটিয়েক ব্যবসায়ী ও ঘোষের সিন্ডিকেটের কারণে খামারিরা দুধের ন্যায্যমূল্য পাচ্ছেন না। সিন্ডিকেটের কারণে বাজারটিতে প্রতি লিটার দুধ ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন খামারিরা। এর ফলে খামারিদের লোকসান গুণতে হচ্ছে। অনেকে খামার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

এ ছাড়া দেলুয়াবাড়ী বাজারের দুধ বিক্রির হাটের জায়গাটি সংকীর্ণ হওয়ায় বাইরের ঘোষ কিংবা ব্যবসায়ীরা বড় গাড়ি নিয়ে দুধ কিনতে আসতে পারেন না। এই সুযোগে দেলুয়াবাড়ী বাজারের গুটিয়েক ঘোষ ও ব্যাপারী সিন্ডিকেট করে খামারিদের কাছ থেকে কম দামে দুধ কিনছেন।

উপজেলার জোতবাজার গ্রামের গরু খামারি আব্দুল মান্নান বলেন, ‘বর্তমানে আমার খামারে ৯টি গাভী থেকে প্রতিদিন ১১০ থেকে ১২০ লিটার দুধ উৎপাদন হয়। দেলুয়াবাড়ী বাজারে দুধ বিক্রি করে থাকি। গত ৫-৬ মাস ধরে এই বাজারে প্রতি লিটার দুধ ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। একটা গাভী লালন-পালন করতে মাসে অন্তত ১০ হাজার টাকা খরচ পড়ে। বর্তমান দুধের যে দাম তাতে আমার লোকসান গুণতে হচ্ছে।’

খামারিদের সংগঠন মান্দা ডেইরি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ফজলে নূর বলেন, ‘আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে হাটের বর্তমান জায়গা নিয়ে। সংকীর্ণ জায়গায় দুধের হাট বসায় বাইরের ব্যাপারীরা এই বাজারে আসতে চান না। এই সুযোগে স্থানীয় গুটিকয়েক ব্যাপারী নিজেরা যোগসাজশ করে খামারিদের কাছ থেকে কম দামে দুধ কিনে থাকেন।

‘আমরা দীর্ঘদিন ধরে বর্তমান দুধের হাটের জায়গা পরিবর্তন করে নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশে দেলুয়াবাড়ী খরহাটির জায়গায় স্থানান্তর করার দাবি জানিয়ে আসছি। মহাসড়কের পাশে দুধের হাট বসলে বাইরের ব্যাপারীরা এখানে আসতে পারবেন। এতে করে আমরা দুধের ন্যায্যমূল্য পাব বলে আশা করি।’

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘দেলুয়াবাড়ি দুধের বর্তমান বাজারের জায়গা খুবই সংকীর্ণ ও অস্বাস্থ্যকর। জায়গা সংকটের কারণে বাইরের ক্রেতারা বড় গাড়ি নিয়ে এ বাজারে দুধ কিনতে আসতে পারেন না। এর ফলে দুধের নায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন খামারিরা। হাটের জায়গা পরিবর্তন করে মহাসড়ক সংলগ্ন জায়গায় স্থানান্তর করার কাজ চলছে।’

সিন্ডিকেট প্রসঙ্গে এ কর্মকর্তা বলেন, ‘খামারিরা আমার কাছেও এ ধরনের অভিযোগ করেছেন। আমি হাটে গিয়ে এর সত্যতা পেয়েছি। খুব দ্রুত এ সমস্যার উত্তোরণ ঘটবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS