News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
বীরকে নিয়ে বুবলীর আবেগঘন বার্তা

বীরকে নিয়ে বুবলীর আবেগঘন বার্তা

বর্তমান সময়ের ঢাকাই সিনেমার ব্যস্ততম নায়িকা শবনম বুবলী। কাজের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। বর্তমানে অভিনয় এবং ছেলে বীরকে নিয়েই সময় পার করছেন এই নায়িকা। প্রায় সময়ই ছেলের সুন্দর সুন্দর মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এবার ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন বুবলী।

রোববার (২৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকে ছেলে বীরের কয়েকটি ছবি শেয়ার করে একটি স্ট্যাটাস দিয়েছেন এই চিত্রনায়িকা।

পোস্টের ক্যাপশনে বুবলী লিখেছেন, আমার জীবনের শানশাইন তুমিই বাপজান। সঙ্গে একটি লাভ ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি।

ওই ছবিগুলোতে দেখা যায়, বীরের পরনে রয়েছে ধূসর, কালো ও হলুদ রঙয়ের কম্বিনেশনের একটি টি-শার্ট। বাচ্চাদের গেমিং জোনে খেলাধুলা করছে ছোট্ট বীর। তবে ছবিতে বড় চুলে বেশ ভালোই লাগছে বুবলীর রাজপুত্রকে।

পোস্টটি করার সঙ্গে সঙ্গে ৭৬ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে কমেন্টবক্সে।

প্রসঙ্গত, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে সন্তানের জন্ম দেন বুবলী। এর প্রায় আড়াই বছর পর নিজের সন্তানকে প্রকাশ্যে আনেন বুবলী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS