News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
চলছে বিএনপির জনসমাবেশ

চলছে বিএনপির জনসমাবেশ

অবস্থান কর্মসূচি পালনকালে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বিএনপির জনসমাবেশ।

সোমবার (৩১ জুলাই) বিকেল ৩টায় শুরু হয় এ সমাবেশের আনুষ্ঠানিকতা।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তারভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এ জনসমাবেশর প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ থেকে একদফা দাবিতে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তিনি।

সমাবেশ অংশ নিতে দুপুর দুইটা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাদেরকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর আগে, সকালেই সেখানে তিনটি পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়।

এদিকে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে পুলিশ। সমাবেশকে ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন। মৎস্য ভবন এলাকা, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, শাহবাগ ও টিএসসি এলাকায় পুলিশের অবস্থান লক্ষ্য করা গেছে। এর মধ্যে মৎস্য ভবন এলাকায় পুলিশের কয়েকটি সাঁজোয়া যান দেখা গেছে।

ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, বিএনপির সমাবেশ ঘিরে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদাপোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এখানে তৃতীয় পক্ষ যেন সুযোগ নিতে না পারে, সে বিষয়েও পুলিশ সতর্ক রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS