News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
ঢাকা-আরিচা মহাসড়কে রাতে তল্লাশি জোরদার

ঢাকা-আরিচা মহাসড়কে রাতে তল্লাশি জোরদার

ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সাভারের আমিনবাজারে ঢাকা-আরিচা মহাসড়কে রাতে ঢাকাগামী লেনে তল্লাশি জোরদার করেছে পুলিশ। সকাল থেকে স্থানটিতে কয়েকবার যাত্রীবাহী পরিবহনে তল্লাশি চালালেও রাত ৯টা থেকে এ তল্লাশি জোরদার করা হয়।

আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে সরেজমিনে দেখা যায়, সাভারের আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে পুলিশের একটি দল জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। ঘণ্টাখানেক পর রাত ৯টায় পুলিশ সদস্যরা মহাসড়কের ঢাকাগামী লেনে যান। পুলিশ সদস্যরা ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে ঢাকার উদ্দেশে আসা যাত্রীবাহী পরিবহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করেন। তাঁরা সন্দেহভাজন যাত্রীদের ব্যাগ তল্লাশিসহ যাত্রীদের ঢাকায় আসার কারণ ও পরিচয় জানতে চান। জিজ্ঞাসাবাদ শেষে যাত্রীদের যেতে দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আবদুল্লাহিল কাফী প্রথম আলোকে বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমিনবাজারে এই এলাকায় সব সময় তল্লাশি চালানো হয়। আগামীকাল শুক্রবার ঢাকায় দুটি দলের কর্মসূচি থাকায় কেউ যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে, সে জন্য আশুলিয়া ও আমিনবাজারের এই এলাকায় তল্লাশিতে জোর দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS