News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
‘স্বজনরা জানতে চাচ্ছে, মা হওয়ার বিষয়টি কেন আগে জানাইনি’

‘স্বজনরা জানতে চাচ্ছে, মা হওয়ার বিষয়টি কেন আগে জানাইনি’

সদ্যই ৪১ বসন্ত পেরিয়ে ৪২ বছরে পা রেখেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। মঙ্গলবার (১১ জুলাই) ছিল এ নায়িকার জন্মদিন। অভিনয়ে খুব বেশি একটা না দেখা গেলেও সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

তবে জীবনের বিশেষ এই দিনটি এবার ঘরোয়াভাবে কেটেছে এই নায়িকার। কিন্তু জন্মদিনের রাত থেকেই অন্তর্জালে খবর ছড়িয়ে পড়ে দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন পূর্ণিমা।

জন্মদিনের সুবাদে সংবাদমাধ্যম ছিল এই লাস্যময়ী অভিনেত্রীর দখলে। এবার মা হওয়ার গুঞ্জনে ফের আলোচনায় তিনি। তবে গুঞ্জনটি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। সেইসঙ্গে জানিয়েছেন মা হওয়ার ভুয়া খবরে বিব্রত তিনি।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে পূর্ণিমা বলেন, একটি ভুয়া খবরের মুখোমুখি হলাম। এটা তো আমার হাইড অ্যান্ড সিক্রেটের কিছু না। এটাতো খুশির সংবাদ। এ রকম হলে আমি নিজেই আমার আইডি-পেজ থেকে জানাতাম! ওই সংবাদ দেখে অনেক জায়গা থেকে আত্মীয় স্বজনরাও ফোন করছেন। তারা বলছেন, এমন আনন্দের খবর তাদের কেন আগে জানাইনি! একটি ভুয়া সংবাদের কারণে খুব খারাপ সিচুয়েশনে পড়লাম!

তিনি আরও বলেন, একের পর এক সাংবাদিক ফোন করে যাচ্ছে! অথচ যারা এমন ভুয়া খবরটি ছড়ালেন, তারা প্রকাশের আগে একবারও আমার সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করলেন না! একবার ফোন করে জানলে কী সমস্যা ছিল? এ রকম তো না যে, আমি ফোনে অ্যাভেইলেবল না। তাহলে তারা একটা মিথ্যা খবর কেন ছড়ালেন!

এদিকে ঈদুল আজহার পর নতুন করে এখনও শুটিং শুরু করেননি তিনি। সবশেষ ঈদুল ফিতরে পূর্ণিমাকে দেখা গেছে নির্মাতা কাজল আরেফিন অমির ‘হোটেল রিলাক্স’ নামের একটি ওয়েব সিরিজে।

বর্তমানে তার ‘গাঙচিল’, ‘জ্যাম’ ও ‘আহারে’ নামের তিনটি সিনেমার কাজ চলছে। এই তিন সিনেমাতেই পূর্ণিমার নায়ক ফেরদৌস। চলতি বছরেই সিনেমাগুলো মুক্তি পেতে পারে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ব্যক্তি জীবনে পূর্ণিমা ২০০৭ সালের ৪ নভেম্বর বিয়ে করেন আহমেদ জামাল ফাহাদকে। সেই সংসারে আরশিয়া উমাইজা নামের এক কন্যাসন্তান রয়েছে। তবে পূর্ণিমার সেই সংসার ভেঙে যায়।

সবশেষে ২০২২ সালের ২১ জুলাইয়ে আবারও বিয়ে করেন পূর্ণিমা। তার স্বামীর নাম আশফাকুর রহমান রবিন। একটি বহুজাতিক কোম্পানির বিপণন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS