News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
যেদিন মাঠে গড়াবে লঙ্কা টি-টেন লিগ

যেদিন মাঠে গড়াবে লঙ্কা টি-টেন লিগ

চলতি বছরের জুনে মাঠে গড়ানোর কথা ছিল লঙ্কা টি-টেন লিগের প্রথম আসর। কিন্তু ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টটির সূচি পিছিয়েছে। নতুন সময়ানুযায়ী এটি হবে বছরের শেষে। ডিসেম্বরের ১০ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত চলবে ১০ ওভারের জমজমাট এই টুর্নামেন্ট।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) চাহিদানুযায়ী আন্তর্জাতিক ক্রিকেট ও ঘরোয়া ক্রিকেটের সূচির কথা বিবেচনা করে নতুন সময়সূচি ঠিক করা হয়। শ্রীলঙ্কা ক্রিকেটের ক্যালেন্ডারে টি-টেনের এই আসরটি নতুন সংযুক্তি। যেখানে মাঠ মাতাবেন শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশের তারকা ক্রিকেটাররা।

এসএলসির প্রেসিডেন্ট শাম্মি ডি সিলভা বলেন, ‘টুর্নামেন্টটি সফলতার গল্প হিসেবে বিবেচিত হওয়ার বিষয়ে আমি প্রচণ্ড আত্মবিশ্বাসী। এটি শ্রীলঙ্কা ক্রিকেটকে খেলার ক্রমবর্ধমান প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে চলতে সাহায্য করবে।’

টুর্নামেন্টে ৬টি পুরুষ দলের সঙ্গে থাকছে ৪টি নারী দল। প্রতিটি দলে থাকবে ১৬ জন ক্রিকেটার। তার মধ্যে ৬ জন থাকবে বিদেশি ক্রিকেটার। সবগুলো ম্যাচ হবে শ্রীলঙ্কার আন্তর্জাতিক ভেন্যুগুলোতে।

আইপিজি গ্রুপের সঙ্গে মিলে টি-টেন স্পোর্টস ম্যানেজম্যান্ট এবং টি-টেন গ্লোবাল স্পোর্টসের আয়োজনে টুর্নামেন্টটি মাঠে গড়াতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS