News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
প্রধানমন্ত্রী কাল গোপালগঞ্জ যাচ্ছেন

প্রধানমন্ত্রী কাল গোপালগঞ্জ যাচ্ছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল শনিবার  দুই দিনের সফরে তাঁর নিজ জেলা গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া যাবেন। কোটালীপাড়ায় আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী কাল বিকেলে টুঙ্গিপাড়ায় যাবেন।

প্রধানমন্ত্রী কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন।

টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাতে যোগ দেবেন। প্রধানমন্ত্রী সেখানে রাতে থাকবেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী রোববার সকালে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। ওই দিন বিকেলে তিনি  টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS