News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
আমি চাপাচাপিতে বিশ্বাসী না : নিশো

আমি চাপাচাপিতে বিশ্বাসী না : নিশো

টিভি নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। মডেলিং থেকে ছোট পর্দায় পদার্পন। ইতোমধ্যে অভিনয় জীবনে পার করেছেন ২০ বছর। দীর্ঘ এই ক্যারিয়ারে অনেক সময়ই নানান চাপ নিতে হয় তাকে। তবে চাপ অনুভব করলে কাজ করাটা আর হয় না।

তাই চাপাচাপিতে একদমই বিশ্বাসী নন নিশো। কোনো কাজ শেষ করার পর চাপটা অনুভব করাটা বুদ্ধিমানের কাজ নয় বলে মনে করেন নিশো।

সোমবার (২৬ জুন) গুলশানের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এই অভিনেতা।

নিশো বলেন, যখন মডেলিং থেকে অভিনয়ে আসি তখন কি পর্দায় আর কোনো নায়ক ছিল না? নায়ক শূণ্য পদে তো আর আমার পদার্পন হবে না, এটা কখনও সম্ভবও না। কেউ তো আর আমার জন্য রাস্তা ছেড়ে দেবে না।

অভিনেতা আরও বলেন, দীর্ঘ ২০ বছরে একটা বিশাল অভিজ্ঞতা অর্জন হয়েছে আমার। মডেল হিসাবে কাজ করার সময় সবাই বলতো মডেলরা অভিনয় করতে পারে না। সেটা প্রমান করতে করতে ২০ বছর পার করেছেন তিনি।

অভিনেতার গুরু শ্রদ্ধেয় হুমায়ূন ফরীদি সব মাধ্যমেই কাজ করেছেন তাই নিশো মনে করেন, নাটকের মানুষেরাও সিনেমায় কাজ করতে পারে।

নিশো বলেন, আমি আত্মতৃপ্তি থেকে কাজ করি তারপর পেশাগতভাবে কাজ করার চেষ্টা করি। তাই আমার পরিচয় হচ্ছে আমি একজন পেশাগত অভিনেতা। যে মাধ্যমে কাজ করব, পেশাগতভাবেই কাজ করব। শখের বশে একটা কাজ করে চলে গেলাম এমন ইচ্ছা আমার কোনোদিন ছিল না।

প্রসঙ্গত, আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে আফরান নিশো অভিনীত প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। এতে নিশোর সঙ্গে জুটি বেঁধেছে তমা মির্জা। সিনেমাটি পরিচালনা করেছে রায়হান রাফি। এটি যৌথভাবে প্রযোজনা করছেন চরকি ও আলফা আই স্টুডিওজ লিমিডেট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS