News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
ওটিটিতে মুক্তি পাচ্ছে সোনম কাপুর অভিনীত ‘ব্লাইন্ড’

ওটিটিতে মুক্তি পাচ্ছে সোনম কাপুর অভিনীত ‘ব্লাইন্ড’

মাতৃত্বের স্বাদ উদযাপন করতে করতেই কাজে ফিরলেন বিটাউন তারকা সোনম কাপুর। আগামী মাসেই মুক্তি পেতে চলেছে সোনম অভিনীত সিনেমা ‘ব্লাইন্ড’।

বলিউডসূত্রের জানা যায়, জিও সিনেমায় আগামী ৭ জুলাই মুক্তি পাবে এই সিনেমা। এটি নির্মাণ করেছেন সোম মাখিজা।

ব্লাইন্ড’ মূলত ক্রাইম থ্রিলার। সিনেমায় পুলিশের চরিত্রে অভিনয় করেছেন সোনম কাপুর। একটি অ্যাকসিডেন্টে চোখের দৃষ্টি হারান সোনম। আর দৃষ্টিহীন অবস্থাতেই কীভাবে তিনি একজন সিরিয়াল কিলারকে ধরবেন সেই গল্পই দেখা যাবে পর্দায়।

২০২২ সালের মার্চে মা হওয়ার কথা ঘোষণা করেন এই সোনম। স্বামী আনন্দ আহুজার সঙ্গে প্রেগন্যান্সি শুটের ছবি পোস্ট করে মাতৃত্বের কথা ঘোষণা করেন লাস্যময়ী এই অভিনেত্রী।

সিনেমায় স্পষ্ট ছিল সোনমের ‘বেবি বাম্প’। এরপর একাধিক ফটোশুটে সোনমের মাতৃত্বকালীন ঔজ্জ্বল্য নজর কাড়ে সকলের। তারপর ২০ অগাস্ট এলো সুখবর। আহুজা পরিবারে হাজির হলো নতুন সদস্য।

সুখবরটি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পোস্ট করে সোনম ও আনন্দ লেখেন, ২০.০৮.২০২২ তারিখে, আমরা খোলা হৃদয়ে আমাদের সদ্যোজাত পুত্রসন্তানকে স্বাগত জানাই। প্রত্যেক ডাক্তার, নার্স, বন্ধু এবং পরিবার যারা আমাদের এই সফরে সঙ্গী ছিলেন তাদের ধন্যবাদ। এই সবে শুরু কিন্তু আমরা জানি যে আমাদের জীবন সম্পূর্ণ বদলে গেল। তাদের শুভেচ্ছা জানিয়েছেন নীতু কাপুরসহ বলিউডের অনেকেই।

‘ব্লাইন্ড’ সিনেমায় সোনম ছাড়া আরও অভিনয় করেছেন, পুরব কোহলি, বিনয় পাঠক, লিলেট দুবে এবং শুভম সরফ সহ বলিউডের একাধিক পরিচিত মুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS