News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ

বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ

ভারতে অনুষ্ঠিতব্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সূচি অনুযায়ী, বিশ্বকাপের ১৩তম আসর আগামী ৫ অক্টোবর শুরু হবে। যা চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। উদ্বোধনী ম্যাচে আহমেদাবাদে মুখোমুখি হবে ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এ ছাড়া মুম্বাই ও কলকাতায় সেমিফাইনাল দুটি হবে ১৫ নভেম্বর ও ১৬ নভেম্বর।

তবে বিশ্বমঞ্চের লড়াইয়ের তৃতীয় দিনে মাঠে নামবে বাংলাদেশ। এদিন (৭ অক্টোবর) বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল বাকি নয় প্রতিপক্ষের মুখোমুখি হবে। নক-আউট ছাড়া সব দলই ৯টি করে ম্যাচ খেলবে।

এদিকে বহুল প্রত্যাশিত ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি আগামী ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে। তবে এই ভেন্যু নিয়ে বরাবরই আপত্তির কথা জানিয়েছে দ্য গ্রিন ম্যানরা। তবে বেশি মুনাফার আশায় হাই-ভোল্টেজ ম্যাচটি সেখানেই রেখেছে আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS