ইরান ও তাদের বাণিজ্যিক অংশীদারদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়াতে যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে চীন বলেছে, তারা নিজেদের স্বার্থ রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
ইরানের বাণিজ্যিক অংশীদার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, চীন যুক্তরাষ্ট্রের অবৈধ একতরফা নিষেধাজ্ঞার তীব্র বিরোধিতা করছে এবং নিজেদের স্বার্থ ও অধিকার সুরক্ষায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
গত সোমবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির দিয়ে বলেন, ইরানের সঙ্গে আর্থিক অংশীদারিত্ব রাখা যে কোনো দেশকে বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করা হবে।
ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান আরও বলেন, চীন ও ইরান সবসময়ই আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে পারস্পরিক সহযোগিতা করে আসছে। এতে হস্তক্ষেপ কিংবা বাধা সৃষ্টি করা মোটেও উচিত নয়।
সূত্র: বিবিসি