প্রিয় দল স্পেনের বিশ্বকাপ জয়ে উচ্ছ্বসিত সিয়াম আহমেদ

প্রিয় দল স্পেনের বিশ্বকাপ জয়ে উচ্ছ্বসিত সিয়াম আহমেদ

বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সিয়াম আহমেদ বরাবরই স্পেন দলের সমর্থক। আন্তর্জাতিক ফুটবলের বড় আসর এলেই প্রিয় দলের প্রতি নিজের ভালোবাসার কথা সামাজিকমাধ্যমে প্রকাশ করেন তিনি।

ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হার নিশ্চিত হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ত্রীর সঙ্গে একটি রিলস শেয়ার করেন সিয়াম। সেখানে তাকে বলতে শোনা যায়, ভালো খেলছ- এটা বলা যাচ্ছে না আর্জেন্টিনা।এটা প্রত্যাশা করে স্পেন।

ওই পোস্টের ক্যাপশনে ছিল শুধু স্পেনের পতাকার ইমোজি, যা দিয়েই দলের প্রতি নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

বলে রাখা যায়, বাংলাদেশে যেখানে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক সংখ্যাই বেশি, সেখানে অভিনেতা সিয়াম আহমেদ ব্যতিক্রম।
২০০৭ সাল থেকে তার প্রিয় দল স্পেন।মূলত ডেভিড ভিয়ার খেলা দেখেই দলটির প্রতি ভালোবাসা তৈরি হয়েছিল। তার গতি, গোল করার অসাধারণ দক্ষতা এবং মাঠে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আমাকে ভীষণ মুগ্ধ করত এই অভিনেতাকে। এরপর ধীরে ধীরে স্পেন দলের খেলা নিয়মিত অনুসরণ করতে শুরু করেন।

সিয়ামের কথায়, সেই সময় স্পেন বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল। তাদের নিখুঁত পাসিং ফুটবল, বল দখলে রাখার কৌশল এবং দলগত সমন্বয় ছিল চোখে পড়ার মতো। ডেভিড ভিয়া, আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজদের সেই প্রজন্মের খেলা আজও স্মৃতিতে ভাসে। তাই এত বছর পরও স্পেনই আমার প্রিয় দল, আর তাদের সাফল্য আমাকে সবসময় আনন্দ দেয়। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS