ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’

ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’

নাগরিক সেবা আরও সহজ, দ্রুত, কার্যকর ও জনবান্ধব করতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। এ লক্ষ্যে ‘হ্যালো ডিসি’ নামে একটি নতুন সেবা চালু করা হচ্ছে।

সোমবার (২০ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার ডেপুটি কালেক্টর মো. আদনান জুলফিকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় ফ্রন্ট ডেস্ক শাখার (কক্ষ নম্বর-১১০) ‘হ্যালো ডিসি’ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিকদের বিভিন্ন সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে তথ্য প্রদান, অভিযোগ ও পরামর্শ গ্রহণসহ সেবাপ্রাপ্তি আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এর মাধ্যমে জেলা প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করছে জেলা প্রশাসন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS