News Headline :
১৮ জুলাই: শহীদের রক্তের ওপর কোনো সংলাপ নয় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘টাইগার লাইটনিং’ শুরু হবে রোববার সমালোচনা করুন, তবে অপসাংবাদিকতা গ্রহণযোগ্য নয়: আতিকুর রহমান রুমন সরকার পর্যায়ক্রমে ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন করছে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় নিহত ৫৯, ত্রাণ বরাদ্দ ৫ কোটি ১৫ লাখ টাকা ১৫০ দিনের শাসনে ৫ বড় অর্জনের চিত্র তুলে ধরলো প্রধানমন্ত্রীর কার্যালয় অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত প্রতিটি জেলায় একটি করে সুইমিংপুল করতে চাই: আমিনুল অনলাইনে জীবনসঙ্গী খোঁজা: সুযোগের পাশাপাশি প্রতারণার ফাঁদও বাড়ছে যোগব্যায়ামের ম্যাট পরিষ্কার না করলে বাড়তে পারে ত্বকের সংক্রমণের ঝুঁকি
আজ বর্ণাঢ্য আয়োজনে ‘আনন্দমেলা’

আজ বর্ণাঢ্য আয়োজনে ‘আনন্দমেলা’

ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ এবারও নির্মিত হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। অনুষ্ঠানটি প্রচারিত আজ ঈদের দিন রাত ১০টায় বিটিভির পর্দায়।

এবারের ‘আনন্দমেলা’ উপস্থাপনা করবেন জনপ্রিয় দুই তারকা মাসুমা রহমান নাবিলা ও ইরফান সাজ্জাদ।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ থাকছে তারকাদের নৃত্য পরিবেশনা।এখানে নাচবেন পূজা চেরি, মেহজাবীন চৌধুরী, রিচি সোলায়মান, চাঁদনী এবং আনিকা কবির শখ। আশির দশক থেকে বর্তমান সময়ের জনপ্রিয় সিনেমার গান ও ফোক গানে তাদের পরিবেশনা সাজানো হয়েছে বিশেষ কোরিওগ্রাফিতে।

সঙ্গীত পরিবেশনায় থাকছেন জনপ্রিয় শিল্পী কনকচাঁপা, মনির খান, রবি চৌধুরী, ন্যান্সি, নাসির ও চিরকুট ব্যান্ড।

এছাড়া অনুষ্ঠানে থাকবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় আকর্ষণীয় অ্যাক্রোবেটিক শো।

দর্শকদের হাসাতে থাকবেন কৌতুকশিল্পী আবু হেনা রনি। পাশাপাশি থাকবে যন্ত্রসঙ্গীতে “রমজানের ঐ রোজার শেষে”, বিশেষ জিঙ্গেল এবং নাটিকা। 

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, হাসান রিয়াদ ও ইয়াসমিন আক্তার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS