News Headline :
সংকটেও পোশাক শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিত করা হয়েছে: বিজিএমইএ সভাপতি নতুন সরকারের প্রথম ঈদ, চাঞ্চল্য অর্থনীতিতে দেশবাসীকে আনিসুল-হাওলাদারের ঈদের শুভেচ্ছা বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও চিকিৎসায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশ ১০ অঞ্চলের নদীবন্দরে দুই নম্বর সংকেত, বড় ঝড়ের শঙ্কা এক মাসেই দৃশ্যমান নির্বাচনী প্রতিশ্রুতি, বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল রাজধানীতে ঝুম বৃষ্টি সৌদি-কাতার-আমিরাতের তেল স্থাপনার আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান রেললাইনে কাজের কারণে টানানো ছিল লাল পতাকা, খেয়াল না করায় দুর্ঘটনা গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণের ৬ ইউনিট
গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণের ৬ ইউনিট

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণের ৬ ইউনিট

গাজীপুর মহানগরের বাসন থানাধীন নাওজোর এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ঘটনাস্থলে আসছে আরও দুই ইউনিট।

বুধবার (১৮ মার্চ) রাত সোয়া ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নাওজোর এলাকায় ‘ড্রেস ইন স্টাইল লিমিটেড’ নামে পোশাক কারখানায় আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে চান্দনা চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসসহ আশপাশের চারটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে।আগুন চারতলা ভবনটির নিচ তলা ও চারতলায় ছড়িয়ে পড়েছে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও দুটি ইউনিট ঘটনাস্থলে আসছে। স্থানীয়রা জানাচ্ছে যে বজ্রপাত থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS