News Headline :
ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি ইউক্রেনের বন্দরে জাহাজে রুশ হামলা, নিহত ৪ ভারতীয় নাবিক
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঝড়ো হাওয়ার কারণে পদ্মা নদীতে সৃষ্ট তীব্র ঢেউয়ে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। 

বুধবার (১৮ মার্চ) রাত ১০টায় খুদে বার্তায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে এমন তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। 

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম আব্দুস সালাম বলেন, রাত পৌনে ৯টার দিকে মাঝ পদ্মায় প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়। ফলে ফেরি চলাচলে সমস্যা দেখা দেয়।যে কারণে দুর্ঘটনা এড়াতে মাঝ নদীতে খান জাহান আলী ও জাহাঙ্গীর নামে দুটি ফেরি যাত্রী ও যানবাহন বোঝাই অবস্থায় নোঙর করে। রাত পৌনে ১০টায় পদ্মা শান্ত হলে পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। মাঝ নদীতে নোঙর করে থাকা ফেরিগুলো তীরে ভিড়েছে। ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী নৌপথ পারাপার করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS