News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
সালমানের আউট দিয়ে ট্রাফিক সচেতনতা বাড়াচ্ছে পাকিস্তানের পুলিশ!

সালমানের আউট দিয়ে ট্রাফিক সচেতনতা বাড়াচ্ছে পাকিস্তানের পুলিশ!

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডেতে সালমান আগার সেই বিতর্কিত রান আউট নিয়ে আলোচনা থামছেই না। 

ক্রিকেট দুনিয়া ছাপিয়ে এই ঘটনা এবার জায়গা করে নিয়েছে দৈনন্দিন জীবনের সচেতনতামূলক বার্তায়। পাকিস্তানি ব্যাটারের সেই ভুলকে উপজীব্য করে সামাজিক মাধ্যমে হাস্যরসাত্মক ও শিক্ষণীয় পোস্ট দিয়েছে পাকিস্তানের রাওয়ালপিন্ডি পুলিশ।

সামাজিক মাধ্যমে ম্যাচের একটি মুহূর্তের ছবি শেয়ার করে পিন্ডি পুলিশ লিখেছে, ‘রাস্তা হোক বা খেলার মাঠ, নিরাপদ থাকতে হলে অন্যের ওপর কম, নিজের ওপর বেশি ভরসা করুন! আপনার নিজ দায়িত্ব এবং সতর্ক আচরণই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

পোস্টটিতে আরও বলা হয়েছে যে, কেবল অন্যের ওপর ভরসা করা ঝুঁকিপূর্ণ হতে পারে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সচেতন থাকা শুধু খেলার মাঠেই নয়, দৈনন্দিন জীবনেও জরুরি। ট্রাফিক আইন মেনে চলা এবং নিজের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার বিষয়ে সালমানের সেই ‘অসতর্ক’ মুহূর্তটিকে বড় উদাহরণ হিসেবে দেখিয়েছে তারা।

ম্যাচের ৩৯তম ওভারে মিরাজের বল খেলে কিছুটা এগিয়ে এসেছিলেন সালমান।বলটি মিরাজের পায়ের কাছেই পড়েছিল। সালমান বন্ধুসুলভ আচরণ দেখাতে বলটি কুড়িয়ে মিরাজের হাতে দিতে চেয়েছিলেন। কিন্তু মিরাজ সুযোগ হাতছাড়া না করে দ্রুত বল কুড়িয়ে স্টাম্প ভেঙে দেন। সালমান ক্রিজের বাইরে থাকায় নিয়মানুযায়ী তাকে আউট ঘোষণা করেন আম্পায়ার।

এই আউটের পর সালমান মেজাজ হারিয়ে হেলমেট ও গ্লাভস ছুঁড়ে মেরেছিলেন, যার ফলে তাকে আইসিসির পক্ষ থেকে তিরস্কার ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। মিরাজের স্পোর্টসম্যানশিপ নিয়ে বিতর্ক থাকলেও পিন্ডি পুলিশ মনে করিয়ে দিয়েছে যে, নিজের নিরাপত্তা বা সীমানা নিশ্চিত করার দায়িত্ব আসলে নিজেরই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS