News Headline :
যুক্তরাষ্ট্রের এক গুপ্তধনের দ্বীপে যা দেখলাম অবিশ্বাস্য পারিশ্রমিক! সুন্দর পিচাইয়ের ওপর প্রায় ৮ হাজার কোটি টাকার বাজি গুগলে পুলিশে ৪ হাজার এসআই নিয়োগ, পর্যালোচনা সভা কাল ‘নারীদের পছন্দকে প্রশ্নবিদ্ধ করার অভ্যাস থেকে সমাজের বের হওয়া উচিত’ বিচ্ছেদের পর বিয়ে নিয়ে যা বললেন জনপ্রিয় অভিনেত্রী ‘ভুল করলে ক্ষমা চেয়েছি, থামিনি’ নারী দিবসে সুমী মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর ইফতার পার্টিতে গিয়ে মেজাজ হারালেন অভিনেত্রী হিনা খান না ফেরার দেশে ক্রীড়া সাংবাদিক রাজু, বিএসপিএ ও বিএসজেএ’র শোক ‘ইরানি ফুটবলারদের আশ্রয় দিন, না হলে যুক্তরাষ্ট্র দেবে’
না ফেরার দেশে ক্রীড়া সাংবাদিক রাজু, বিএসপিএ ও বিএসজেএ’র শোক

না ফেরার দেশে ক্রীড়া সাংবাদিক রাজু, বিএসপিএ ও বিএসজেএ’র শোক

দেশের ক্রীড়া সাংবাদিকতা অঙ্গনের পরিচিত মুখ রাজু আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

আজ বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে নিজ গ্রামে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর। 

তার এই আকস্মিক মৃত্যুতে সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুর আনুমানিক ২টার দিকে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানে অবস্থানকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন রাজু। একপর্যায়ে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

আজ রাতেই মির্জাপুরের মৌসামুরা গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার প্রস্তুতি চলছে।

রাজু আহমেদ দীর্ঘ দিন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ক্রীড়া সাংবাদিকতায় যুক্ত ছিলেন। তিনি জনপ্রিয় দৈনিক যায়যায়দিন, ডেসটিনি এবং সর্বশেষ দৈনিক সময়ের আলো-তে কাজ করেছেন। বছরখানেক আগে বাবার মৃত্যুর পর মায়ের সেবা করার জন্য ঢাকার চাকরি ছেড়ে গ্রামের বাড়িতে ফিরে যান তিনি। সেখানে একটি ওষুধের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।

রাজু আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দেশের প্রাচীনতম ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ) ও বাংলাদেশ বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন শোক প্রকাশ করেছে। এক শোক বার্তায় সংগঠনটি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। 

মৃত্যুকালে রাজু মা, স্ত্রী, দুই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS