News Headline :
মেধা বনাম পুলিশি–গোয়েন্দা প্রতিবেদন: জুলাই অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশেও কাটেনি ভেরিফিকেশন বৈষম্য ৬৪ জেলা থেকে কনস্টেবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ৫ মার্চ থেকে ফিরছে অপূর্ব–বিন্দু জুটি ‘আজ দুপুরে আমার স্ত্রী আত্মহত্যা করেছে’, নেপাল থেকে ফেসবুকে আলভী ফারুকী জানালেন, ক্ষমতায় থাকার পরও কেন হলে ‘শনিবার বিকেল’ মুক্তি দেননি যে কারণে ইফতার-সেহেরিতে খেজুর খাবেন ভেঙে যাচ্ছে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা: ৯০ দিনের মধ্যে নির্বাচনের নির্দেশ প্রস্তুতিতে ঘাটতি থাকলেও আত্মবিশ্বাসী শিউলিরা ওমরাহ শেষে ফেরার পথে জেদ্দায় আটকে পড়লেন মুশফিক রাজনীতিতে স্বস্তি ফিরলেও অর্থনীতিতে ঝুঁকি বেড়েছে: অক্সফোর্ড ইকোনমিকসের প্রতিবেদন
ফিরছে অপূর্ব–বিন্দু জুটি

ফিরছে অপূর্ব–বিন্দু জুটি

একসময় টেলিভিশন নাটকের পরিচিত মুখ ছিলেন আফসান আরা বিন্দু। কয়েক বছর আগে বিনোদন–দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়ে ফ্যাশন হাউসের ব্যবসায় জড়িয়ে পড়েন এই লাক্স তারকা। মাঝেমধ্যে দু-একটি কাজে দেখা গেলেও অভিনয়ে তাঁর নিয়মিত উপস্থিতি ছিল না। ঠিক তখনই ছড়িয়ে পড়ে নতুন খবর—একটি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন বিন্দু। সহশিল্পী হিসেবে থাকবেন জিয়াউল ফারুক অপূর্ব। সিরিজটির নাম ‘হেডলাইন’, নির্মাণ করবে হইচই। প্ল্যাটফর্মটি খবরটির কথা আনুষ্ঠনানিকভাবে না জানালেও তখন থেকেই প্রস্তুতি চলছিল।

সিরিজটিরই শুটিং চলছে টানা তিন দিন। গত বৃহস্পতিবার গাজীপুরে তৃতীয় দিন শুটিং করেছেন অপূর্ব, বিন্দু ও ইয়াশ রোহান। কয়েক দিনের মধ্যেই শুটিংয়ের এই ধাপ শেষ হবে, এরপর মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

একসময় টেলিভিশন নাটকে নিয়মিত জুটি ছিলেন অপূর্ব–বিন্দু। প্রায় এক দশক আগে বিপাশা হায়াতের গল্পে, চয়নিকা চৌধুরী পরিচালিত ‘তৃতীয়জন’ নাটকে শেষবার তাঁদের একসঙ্গে দেখা যায়। সেখানে অভিনয় করেছিলেন মাহফুজ আহমেদও। এর আগে ‘মেঘ’, ‘মিনারেল ওয়াটার ’ও ‘বিলম্বিত টিকিট’-এর মতো নাটকে তাঁদের জুটি জনপ্রিয়তা পেয়েছিল। হেডলাইন সিরিজ দিয়ে সেই জুটিই ফিরছেন নতুন মাধ্যমে।

‘তাকদীর’ ও ‘কারাগার’ নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর চিত্রনাট্যে ও সালেহ সোবহান অনীমের পরিচালনায় নির্মিত হচ্ছে রাজনৈতিক থ্রিলার ঘরানার এই সিরিজ। শোনা যাচ্ছে, এখানে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন অপূর্ব।

এর আগে ২০২৩ সালে চরকিতে মুক্তি পায় আরিফিন শুভ ও বিন্দু অভিনীত ‘উনিশ ২০’; মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ওয়েব ফিল্মটি বেশ সাড়া ফেলেছিল সে সময়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS