News Headline :
মেধা বনাম পুলিশি–গোয়েন্দা প্রতিবেদন: জুলাই অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশেও কাটেনি ভেরিফিকেশন বৈষম্য ৬৪ জেলা থেকে কনস্টেবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ৫ মার্চ থেকে ফিরছে অপূর্ব–বিন্দু জুটি ‘আজ দুপুরে আমার স্ত্রী আত্মহত্যা করেছে’, নেপাল থেকে ফেসবুকে আলভী ফারুকী জানালেন, ক্ষমতায় থাকার পরও কেন হলে ‘শনিবার বিকেল’ মুক্তি দেননি যে কারণে ইফতার-সেহেরিতে খেজুর খাবেন ভেঙে যাচ্ছে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা: ৯০ দিনের মধ্যে নির্বাচনের নির্দেশ প্রস্তুতিতে ঘাটতি থাকলেও আত্মবিশ্বাসী শিউলিরা ওমরাহ শেষে ফেরার পথে জেদ্দায় আটকে পড়লেন মুশফিক রাজনীতিতে স্বস্তি ফিরলেও অর্থনীতিতে ঝুঁকি বেড়েছে: অক্সফোর্ড ইকোনমিকসের প্রতিবেদন
অবৈধ বালু মহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না: আরিফুল হক চৌধুরী

অবৈধ বালু মহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না: আরিফুল হক চৌধুরী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, কোনো অবৈধ বালু মহাল চালু এবং পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন করা যাবে না। কেউ যদি এ ধরনের কাজে লিপ্ত থাকে তবে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেবেন। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় নেতা, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সুধিজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

মন্ত্রী বলেন, আমি আপনাদের বলেছিলাম, আপনারা আমাকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেন, আমি ১৩ ফেব্রুয়ারি থেকে আপনাদের জন্য কাজ শুরু করব। নির্বাচনের সময় আমার দেওয়া সব প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হবে। 

গোয়াইনঘাটের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আগামী মার্চেই এখানের বিভিন্ন রাস্তার উন্নয়নকাজ শুরু হবে। চিকিৎসা ব্যবস্থার উন্নতির লক্ষ্যে নবনির্মিত উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কার্যক্রম দ্রুত চালু করা হবে এবং নিয়মিত চিকিৎসক উপস্থিতি নিশ্চিত করা হবে।এ ছাড়া খাল খনন, উপজেলা পরিষদের পুকুরের চারপাশে গাইড ওয়াল নির্মাণ এবং শহরের আদলে হাঁটার জন্য ওয়াকওয়ে নির্মাণকাজ দ্রুত শুরু হবে। 

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS