News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
মানুষ আবার সেটাকে নাটক না ভেবে নেয়, বিয়ে প্রসঙ্গে নাজনীন নীহা

মানুষ আবার সেটাকে নাটক না ভেবে নেয়, বিয়ে প্রসঙ্গে নাজনীন নীহা

ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী নাজনীন নীহা। সম্প্রতি তিনি হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে গায়েহলুদের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। এর পর থেকেই ভক্ত–অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনাকল্পনা। তবে এই গুঞ্জনের মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। কী বললেন তিনি?

গায়েহলুদের সাজে একসঙ্গে দুটি হাত। এমন ছবি পোস্ট করার পর থেকেই ভক্তদের মন্তব্য, আসলেই কী বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেত্রী। কেউ লিখেছেন, ‘মনটা ভেঙে গেল।’ তবে সেই ছবি নিয়ে ভিন্ন কথা বললেন এই অভিনেত্রী। নীহা বলেন, ‘গায়েহলুদের সাজে ছবি দেখে অনেকেই অনেক কিছু মনে করছেন। এটা আসলে আমাদের একটি ঈদ নাটকের দৃশ্যের ছবি।’

ছবিটি পোস্ট করেছেন নীহা। ছবি: ফেসবুক

ঈদের জন্য নির্মিত হচ্ছে বিশেষ নাটক। এই নাটকে নীহার সহশিল্পী তৌসিফ মাহবুব। এটি পরিচালনা করছেন হাসিব হোসাইন। তিনি রাখি নামে পরিচিতি। তবে এখনো নাটকের নাম বলতে চান না নীহা। তিনি বলেন, ‘এখন নাটকের নাম বলা যাবে না। তবে আমার হাতের পাশের হাতটি তৌসিফ ভাইয়ের। ঈদের জন্য দারুণ একটি কাজ হবে। আশা করছি, নাটকটি দর্শক পছন্দ করবেন।’

গুঞ্জনের এই ছবি নিয়ে নীহা প্রথম আলোকে বলেন, ‘আসলে অভিনয়টা তো মন থেকেই করি। যখন করি, তখন আসলে চেষ্টা করি পুরোটাই বাস্তবের মতো করে করার। তাই নাটকের অভিনয় মানুষ মাঝেমধ্যে বাস্তব ভেবে নেয়। এখন আবার ভাবতে হচ্ছে, সামনে হয়তো এমন হতে পারে যে যেদিন সত্যিকারের ইনশা আল্লাহ বলব, হয়তো কোনো দিন বাস্তবে বিয়ে করব, মানুষ আবার সেটাকে নাটক না ভেবে নেয়।’

এর আগে তৌসিফ মাহবুব ও নীহা জুটির নাটকগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে। সর্বশেষ তাঁদের দেখা যায় ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ নাটকে। এটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। নাটকটি দেখেছেন ৯০ লাখ দর্শক। এ ছাড়া এই জুটির কোটি দর্শকের বেশি দেখা নাটকের মধ্যে রয়েছে গত বছরের ‘চুপকথা’, ‘অনুরাগ’ নাটকগুলো। বেশির ভাগ রোমান্টিক নাটকে তাঁদের দেখা যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS