News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
প্রথমবার ‘গোপন কথা’ ফাঁস করলেন ফারিণ

প্রথমবার ‘গোপন কথা’ ফাঁস করলেন ফারিণ

আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে এখন কলকাতায় তাসনিয়া ফারিণ। এ সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। সিনেমাটির শুটিংয়ের ফাঁকে পশ্চিমবঙ্গের দৈনিক সংবাদ প্রতিদিনের সঙ্গে ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন ফারিণ। এই সাক্ষাৎকারে ঢাকা, কলকাতার সিনেমাসহ উঠে এসেছে নানা প্রসঙ্গ।

কলকাতায় শুটিং নিয়ে ফারিণ বলেন, ‘আমি সবশেষ কলকাতায় শুটিং করেছিলাম “আরও এক পৃথিবী” সিনেমার।  তা–ও কলকাতায় খুব একটা শুটিং হয়নি, বেশির ভাগ শুটিং লন্ডনে হয়েছিল। পুরোপুরি কলকাতায় শুটিংয়ের অভিজ্ঞতা এবারই প্রথম।

একটু ঘোরাঘুরি, খাওয়াদাওয়া…আমার তো সব সময় কলকাতার ক্যাফের কালচারটা খুব ভালো লাগে। বিশেষ করে হিন্দুস্তান পার্কের ওই রাস্তাটায় যে পরিমাণ ক্যাফে আছে, ওটা মনে হয় এক মাস ঘুরলেও শেষ হবে না।’

দেবের সঙ্গে ‘প্রজাপ্রতি ২’ সিনেমায় অভিনয় করার কথা ছিল ফারিণের। কথা ছিল আরও একটি সিনেমার, কিন্তু ভিসা–জটিলতায় আর করা হয়নি। শোনা যাচ্ছে, অনিরুদ্ধ রায়চৌধুরীর নতুন সিনেমায় দেখা যাবে তাঁকে। এ প্রসঙ্গে ফারিণ বলেন, ‘একটা প্রজেক্ট নিয়ে আমাদের অনেক দিন ধরে আলাপ হচ্ছে। ওটা হলেও তো খুব ভালো হয়। এখনো যেহেতু নিশ্চিত নয়, কিছু তাই বলতে চাইছি না।’

দুই বাংলার কাজের ধরন নিয়ে ফারিণ বলেন, ‘যেহেতু আমরা একই ভাষায় কথা বলি, আমাদের কালচার, তারপর খাওয়াদাওয়া সবকিছুর অনেক মিল। আমাদের পরিবারকেন্দ্রিক জীবন, মূল্যবোধ একই রকম; যে জন্য গল্পগুলো খুব কাছের মনে হয়। এখানকার কারও কোনো স্ক্রিপ্ট পেলে আমার মনে হয় না অন্য একটা দেশের গল্প পড়ছি।’

২০২৩ সালে শেখ রেজওয়ানকে বিয়ে করেন ফারিণ। রেজওয়ান থাকেন যুক্তরাজ্যে, সেই সূত্রে প্রায়ই ঢাকা–লন্ডন করতে হয় অভিনেত্রীকে। লং ডিসট্যান্স রিলেশনশিপের চ্যালেঞ্জ নিয়ে ফারিণ বলেন, ‘একটু আসা–যাওয়ার মধ্যে থাকতে হয়। ডিফিকাল্ট বাট এখন আমার পেশা আর ওর পেশা—সবকিছু মিলে আমাদের এটা ছাড়ার উপায় নেই। আমরা যে অনেকক্ষণ ঘণ্টার পর ঘণ্টা কথা বলি সেটা নয়, আমার সঙ্গে টাইমিংও অনেক আলাদা।’

সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে ‘গোপন কথা’ ফাঁস করেন ফারিণ। তিনি বলেন, ‘একটা গোপন কথা বলি, এটা কোথাও বলিনি—আমার লোকেশন সব সময় ওর সঙ্গে শেয়ার করা থাকে, ও যাতে ওটা দেখে ও বোঝে যে আমি ঠিকঠাক আছি।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS