News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
রনির ঝড়ো ফিফটিতে সেন্ট্রালের দাপুটে জয়

রনির ঝড়ো ফিফটিতে সেন্ট্রালের দাপুটে জয়

বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডেতে ইস্ট জোনকে ৫ উইকেটে হারিয়েছে সেন্ট্রাল জোন। ২৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫.৩ ওভারেই জয় নিশ্চিত করে তারা।

প্রথমে ব্যাট করে ইস্ট জোন নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৭ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন জাকির হাসান (৫১ বলে)।

ইয়াসির আলি চৌধুরী করেন ৩৭, মুমিনুল হক ৩৪ এবং পারভেজ হোসেন ইমন যোগ করেন ২৭ রান। শেষ দিকে নাঈম হাসান ৪৭ বলে ২৬ রানে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ৯ রান।

সেন্ট্রাল জোনের বোলারদের মধ্যে রাকিবুল হাসান ৩ উইকেট নিয়ে নিয়ন্ত্রণে রাখেন ইস্ট জোনের মাঝের সারি।এছাড়া রিপন মন্ডল ও তাসকিন আহমেদও গুরুত্বপূর্ণ সাফল্য এনে দেন। তারা উভয়ই ২ উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে সেন্ট্রাল জোন শুরুতে কিছুটা ধাক্কা খেলেও পরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ওপেনার মোহাম্মদ নাইম খেলেন ৯৮ বলে ৮৩ রানের ধৈর্যশীল ইনিংস, যা জয়ের ভিত গড়ে দেয়।

তার ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছক্কা।

মাঝে মাহফিজুল ইসলাম ২৯ ও আরিফুল ইসলাম ২১ রান করে অবদান রাখেন। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আবু হায়দার রনি। তিনি মাত্র ৪২ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা। শেষ দিকে মোসাদ্দেক হোসেন ১১ বলে ২০ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

ইস্ট জোনের হয়ে নাঈম হাসান ২ উইকেট পান। নাসুম আহমেদ ১০ ওভারে ৪০ রান দিয়ে একটি উইকেট নেন। তবে বাকি বোলাররা রান আটকাতে পারেননি। শামীম হোসেন ও মুশফিক হাসান একটি করে উইকেট পান।

এই জয়ে পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট যোগ করল সেন্ট্রাল জোন, অন্যদিকে, ২৩৭ রান করেও হতাশ হতে হলো ইস্ট জোনকে। তাদের অবস্থান পয়েন্ট টেবিলের তলানিতে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS