News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
পিএসএলে ম্যাচ খেলা নিয়ে যা বললেন নাহিদ

পিএসএলে ম্যাচ খেলা নিয়ে যা বললেন নাহিদ

আগামী মাসে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের একাদশ আসর। এবারের আসরে দল পেয়েছেন বাংলাদেশের চার ক্রিকেটার। তাদের একজন তরুণ পেসার নাহিদ রানা। গত মৌসুমের মতো এবারও তিনি খেলবেন পেশোয়ার জালমির হয়ে।তবে আগের আসরে দলে থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি তার। ফলে এখনও পিএসএলে অভিষেকের অপেক্ষায় এই ডানহাতি পেসার।

বৃহস্পতিবার রাজশাহীতে বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএলে নর্থ জোনের হয়ে দারুণ বোলিং করেছেন নাহিদ। ৪৭ রানে নেন তিনটি উইকেট।দলের জয়ে অবদান রেখে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি।

পিএসএলে সুযোগ পাওয়া প্রসঙ্গে নাহিদ বলেন, ‘ড্রাফটের আগে পেশোয়ার জালমি যোগাযোগ করেছিল। কিন্তু ম্যাচ খেলা আমার হাতে নেই। আমার হাতে আছে আমি কীভাবে পারফর্ম করব এবং নিজের উন্নতি কীভাবে করব।

আমার যে স্কিল আছে, সেগুলো কীভাবে আরও ভালো করা যায় সেটাই চেষ্টা করি। এই কাজটাই সবসময় করে যাওয়ার চেষ্টা করছি।’

বৃহস্পতিবার বিপিএলে মোস্তাফিজুর রহমানের বিপক্ষে খেলেছেন নাহিদ। জাতীয় দলে সীমিত ওভারের ক্রিকেটে দুজন কিছুদিন ধরেই একসঙ্গে খেলছেন। বাঁহাতি এই পেসারের কাছ থেকে শেখার বিষয় আছে বলেও জানান তিনি।নাহিদ বলেন, ‘উনার সঙ্গে যখনই খেলা হয়, ক্রিকেট নিয়েই কথা হয়। একটা বিষয় নিয়েই আলোচনা হচ্ছিল, কীভাবে আরও একুরেসি বাড়ানো যায়।’

রাজশাহী বিভাগের ক্রিকেটার নাহিদ রানা। এই মাঠে আগে বেশ কয়েকটি ম্যাচ খেললেও এদিন খেলতে নেমে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। নাহিদ বলেন, ‘শুরুতে একাডেমিতে অনুশীলন করতাম। তখন স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ তেমন পেতাম না। একাডেমিতে অনুশীলন করলে সব সময় সব ভেন্যুতে সুযোগ মেলে না। এর আগে এখানে অনেক ম্যাচ খেলেছি। সেই অভিজ্ঞতাটা কাজে লাগানোর চেষ্টা করেছি।’

গত বিপিএলে ধারাভাষ্য দিতে এসে ওয়াকার ইউনুস নাহিদকে ডেকে কিছু পরামর্শ দিয়েছিলেন। সেই প্রসঙ্গে এই পেসার বলেন, ‘উনি একটা বেসিক কথাই বলেছেন, বেশি চিন্তা করো না, নিজের খেলাটা উপভোগ করো। যত বয়স বাড়বে, যত খেলবে, খেলাটা তত ভালো বুঝবে। এই বয়সে শুধু খেলাটা উপভোগ করতে বলেছেন।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS