‘পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে’ কেন লিখলেন নাজিফা তুষি

‘পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে’ কেন লিখলেন নাজিফা তুষি

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী জয়া আহসান, নাজিফা তুষি, জোভানদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।

অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, ‘যখন আপনি মাটি থেকে আলতো করে মুলা টেনে তোলেন, আর হঠাৎ সেই উজ্জ্বল সাদা বা লাল শিকড় বেরিয়ে আসে—কী শান্তির অনুভূতি! ছোট ছোট জিনিসেই বড় আনন্দ—বিশেষ করে যখন নিজের বাগানের ঘরে জন্মানো মুলা।’
ছবি: ফেসবুক থেকে

নাজিফা তুষিকে দেখা যাবে ঈদের সিনেমা ‘প্রেশার কুকার’–এ। সিনেমাটির পোস্টার ভাগাভাগি করে তিনি লিখেছেন, ‘পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। রায়হান রাফীর “প্রেশার কুকার” আসছে ঈদুল ফিতরে, আপনার কাছের সিনেমা হলে।’

রটারডাম চলচ্চিত্র উৎসবে থেকে বিগ স্ক্রিন পুরস্কার পেয়েছে ‘মাস্টার’ সিনেমা। সেই পুরস্কার উদ্‌যাপনে এক হয়েছিলেন তারকা ও কলাকুশলীরা। সিনেমার পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত সেই ছবি পোস্ট করে লিখেছেন, ‘যেকোনো বড় অর্জনের আসল সার্থকতা প্রিয়জনদের হাসিমুখের মাঝে। তাই “মাস্টার” পরিবারের সবাই আবারও এক হলাম। কী যে দারুণ একটা সময় কাটল।’

নাটকের শুটিংয়ের ফাঁকে ছবিটি পোস্ট করে জোভান লিখেছেন, ‘এটা এক শ ভাগ ভালোবাসা।’ ঈদে দেখা যাবে কেয়া পায়েল ও জোভান অভিনীত একাধিক নাটক।

অভিনেত্রী নাদিয়া মিম শুটিংয়ে ব্যস্ত। এই ব্যস্ততার ফাঁকে ছবি পোস্ট করে জুড়ে দিয়েছেন পছন্দের কবিতার লাইন। তিনি লিখেছেন, ‘এই শোনো! তুমি হাসলে সূর্য হাসে/ তুমি কাঁদলেই রাত/ তোমার অপেক্ষায় আমার বিকেল থাকে, নইলে সব বরবাদ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS