News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ

নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (সিএসএ) চলতি মৌসুমের জন্য ঘরের মাঠের আন্তর্জাতিক সূচি ঘোষণা করেছে।

আসন্ন মৌসুমে অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ইংল্যান্ডকে নিয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে প্রোটিয়ারা। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সিএসএ।   

মৌসুমের শুরুতে সেপ্টেম্বরের মাঝামাঝি অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা।এরপর ৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তিন ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দুই দল।

অস্ট্রেলিয়া সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে সফর। ১৫-১৯ নভেম্বর জোহানেসবার্গে প্রথম টেস্ট এবং ২৩-২৭ নভেম্বর সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

এরপর ১-৭ ডিসেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। ইস্ট লন্ডন, গকেবেরহা ও কেপটাউনে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

সবশেষে ১০-১৩ ডিসেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে কিম্বারলি, বেনোনি ও সেঞ্চুরিয়নে।   

বাংলাদেশ সিরিজ খেলে ইংল্যান্ডকে অতিথিয়েতা দেবে প্রোটিয়ারা।

সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট খেলবে ইংল্যান্ড।

সংবাদ বিজ্ঞপ্তিতে সিএসএর প্রধান নির্বাহী কর্মকর্তা ফোলেটসি মোসেকি বলেন, ‘অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে স্বাগত জানাতে মুখিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। আসন্ন মৌসুম টেস্ট ও ওয়ানডে এই দুই সংস্করণেই দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS