News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
‘ক্রিকেট বোর্ড চায় সাকিব ফিরে আসুক’

‘ক্রিকেট বোর্ড চায় সাকিব ফিরে আসুক’

সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় আসার পর সেই আলোচনা আরও জোরালো হয়েছে। এবার স্পষ্টভাবে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সহ-সভাপতি ফারুক আহমেদ। তিনি দাবি করেন, বোর্ড চায় সাকিবের প্রত্যাবর্তন।

শুক্রবার রাজধানীর হ্যান্ডবল স্টেডিয়ামে বিএসপিএ’র ইফতার মাহফিলে উপস্থিত হয়ে সাবেক এই অধিনায়ক সাকিব প্রসঙ্গে কথা বলেন। 

আওয়ামী লীগ সরকার পতনের পর সাকিব আল হাসানের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের আমলে হয় একাধিক মামলা হয়। দেশে ফিরতেও বাধা দেওয়া হয় সাকিবকে। তিনি এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি।দেশে ফিরে অবসরের ইচ্ছা জানিয়েছেন একাধিকবার। তবে সাম্প্রতিক সময়ে তার দেশে ফেরা নিয়ে আলোচনা হচ্ছে তীব্র!

সাকিবের ব্যাপারে বোর্ডের অবস্থান জানতে চাইলে ফারুক বলেন, ‘ক্রিকেট বোর্ড অবশ্যই চায় সাকিব ফিরে আসুক। সে আমাদের জন্য এখনও একটি অ্যাসেট, একটি ব্র্যান্ড। তার অবদান রাখার সামর্থ্য এখনো আছে।

তবে শেষ কথা নির্বাচনের।’

তিনি আরও যোগ করেন, ‘সাকিবের বিষয়টা আজকের না, এটা অনেকদিন ধরেই চলমান। আমি যখন সভাপতি ছিলাম, দায়িত্ব নেওয়ার দুই-তিন মাস পর থেকেই চেষ্টা করেছি। তখন সম্ভব হয়নি বলে ভবিষ্যতেও হবে না—এটা বলা যায় না। অবশ্যই সম্ভাবনা আছে।খুব শিগগিরই এ বিষয়ে একটা ভালো খবর পেতে পারেন।’

তবে সাকিবের আইনি জটিলতার বিষয়টি বোর্ডের এখতিয়ারের বাইরে বলে স্পষ্ট করেন বিসিবির এই পরিচালক। সরকারের পক্ষ থেকে সেসব জটিলতা নিরসন হলেই কেবল তার ফেরার পথ সুগম হবে। একইসঙ্গে জাতীয় দলে জায়গা পেতে হলে তাকে ফিটনেস ও নির্বাচকদের মানদণ্ডেও উত্তীর্ণ হতে হবে। 

এ প্রসঙ্গে ফারুক বলেন,  ‘ক্রিকেট বোর্ড সবসময়ই চায়, যদি সে ফিট থাকে এবং নির্বাচিত হয়, তাহলে বাংলাদেশ দলের হয়ে খেলুক। তবে একটা বিষয় পরিষ্কার—তার ফিটনেস দেখে তাকে নির্বাচন করা পর্যন্তই বোর্ডের দায়িত্ব। তার বাইরে যে আইনি বিষয়গুলো আছে, সেগুলো সরকারের আওতায়।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS