News Headline :
ক্রীড়া খাতে কর্মসংস্থান: ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের পরিকল্পনা ৪৪তম বিসিএসে নন–ক্যাডারে সুপারিশ পাওয়া প্রার্থীদের প্রতি পিএসসির নির্দেশনা প্রথম দিনেই মুখ থুবড়ে পড়ল তাপসীর সিনেমা অভিনয় থেকে সাময়িক ‘বিরতি’, পাড়ি দিলেন যুক্তরাষ্ট্রে তারকাখ্যাতিই জীবনের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত নয়: প্রিয়াঙ্কা চোপড়া কিছু মন্ত্রীদের মুখে দয়া করে টেপ লাগিয়ে দিতে বলুন: সোহেল রানা রূপচর্চায় নতুন ট্রেন্ড ‘ফেসিয়াল ব্রাশ’: যেভাবে ব্যবহার করবেন ইফতারে রাখতে পারেন সুস্বাদু এই পানীয় নিজের ভবিষ্যৎ নিয়ে যে ইঙ্গিত দিলেন নেইমার বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সামনে তাকাচ্ছেন সাইফ
বিসিবি ভেঙে দিলে আইসিসির শাস্তির খড়গ নেমে আসতে পারে: ফারুক

বিসিবি ভেঙে দিলে আইসিসির শাস্তির খড়গ নেমে আসতে পারে: ফারুক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচন এবং পরিচালনা পর্ষদ নিয়ে বিরাজমান সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 

গত নভেম্বরে সরকারি হস্তক্ষেপের অভিযোগে বড় এক অংশ নির্বাচন বয়কট করার পর যে অচলাবস্থা তৈরি হয়েছিল, তা নিরসনে আলোচনার ওপর জোর দিয়েছেন আমিনুল। যদিও বাস্তবে এই বোর্ড ভেঙে দেওয়া কতটা যুক্তিসঙ্গত, সেটাই বড় প্রশ্ন। এ ব্যাপারে বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ বাস্তবতা তুলে ধরেছেন।

শুক্রবার হ্যান্ডবল স্টেডিয়ামে বিএসপিএর ইফতার মাহফিলে এসেছিলেন সাবেক এই অধিনায়ক। সেখানে বিসিবির বর্তমান বোর্ড নিয়ে কথা বলেছেন তিনি।

এক প্রশ্নের জবাবে ফারুক বলেন, ‘আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ব্যক্তি একজন সাবেক অধিনায়ক। তিনি অত্যন্ত বিচক্ষণ মানুষ।আমি নিশ্চিত, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি ভাববেন—কোনটা সবচেয়ে ভালো হয়।’

গত মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন আমিনুল। শপথ গ্রহণ শেষে মিরপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশের ক্রীড়াঙ্গন, বিশেষ করে ক্রিকেট বোর্ডের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান ব্যক্ত করেন তিনি।

বিসিবি নির্বাচন নিয়ে আমিনুল বলেন, ‘ক্রিকেট বোর্ডের নির্বাচন আমি আগেও বলেছি যে, এটা প্রশ্নবিদ্ধ ছিল।

এটা নিয়ে আমরা বসব, বসে আলোচনা করব। আমরা ভালোর দিকে যেতে চাই। দ্রুত সময়ের ভেতরে (প্রয়োজনীয় পদক্ষেপ) নেব।’

আমিনুলের বক্তব্যে বিসিবিতে যখন পরিবর্তনের হাওয়ার সুর, তখন বিসিবির সহ-সভাপতি বলছেন, ‘তিনি যখন ক্রীড়ামন্ত্রী ছিলেন না, তখনকার বক্তব্য আর এখনকার বক্তব্যের মধ্যে স্বাভাবিকভাবেই পার্থক্য থাকবে। পজিশন অনুযায়ী চিন্তাভাবনাও বদলায়।দায়িত্বে থাকলে অনেক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়।’

ফারুক আশঙ্কা করছেন, বোর্ড ভেঙে দেওয়া হলে আইসিসির নিষেধাজ্ঞার খড়গে পড়তে পারে বিসিবি, ‘আইসিসির ব্যাপারে এই মুহূর্তে কিছু বলা কঠিন। তবে এটুকু বলা যায়, আইসিসির সঙ্গে আমাদের সম্পর্ক এখন একদম সেরা অবস্থায় নেই, খুব ভালো পর্যায়েও নেই। যদি কোনো ঘটনা ঘটে এবং আইসিসি কোনো ত্রুটি খুঁজে পায়, তাহলে তারা ব্যবস্থা নিতেও পারে। তবে আগাম কিছু বলা ঠিক হবে না। সম্ভাবনাটা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS