News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
৯ মার্চ ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান

৯ মার্চ ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই আগামী ৯ মার্চ বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল। সফরে টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে সালমান আগা-বাবর আজমরা। শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিন ম্যাচের সূচী ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেটে বোর্ড (বিসিবি)।

সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ মার্চ, এরপর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ১৩ এবং ১৫ মার্চ মাঠে গড়াবে।  সব গুলো ম্যাচই ডে-নাইট। ম্যাচ শুরু হবে  সোয়া দুইটায়।

ওয়ানডে সিরিজ শেষে পাকিস্তানে ফিরে যাবেন বাবররা।এরপর পিএসএল খেলবেন দেশটির ক্রিকেটাররা। ঘরোয়া এ লিগ শেষে আবারো বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।

দ্বিতীয়বার এসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। যা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

আগামী ৮ মে মাঠে মিরপুর স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম টেস্ট। এরপর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ১৬ মে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS