News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
সাকিবকে দেশের জার্সিতে দেখতে চান নাসির

সাকিবকে দেশের জার্সিতে দেখতে চান নাসির

দীর্ঘ দেড় বছর ধরে দেশের বাইরে বাংলাদেশের ক্রিকেট আইকন সাকিব আল হাসান। দেশের বাইরে খেলে বেড়াচ্ছেন বিভিন্ন ঘরোয়া লিগ। কবে দেশের জার্সিতে দেখা যাবে সাকিবকে? এমন প্রশ্ন ঘুরছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের সেরা অলরাউন্ডার সাকিবের দেশে ফেরার গুঞ্জনও আবার জোরালো হয়ে ওঠে।খুব শিগগিরই দেশের জার্সিতে দেখা যেতে পারে সাকিবকে- বিভিন্ন সূত্রের এমনটাই খবর৷ বিষয়টা ইতিবাচকই দেখছেন সাকিবের একসময়কার সতীর্থ নাসির হোসেন।

শুক্রবার একটি ফ্যাশন শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে নাসিরকে সাকিবের ফেরার বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। সেখানেই নাসির জানান তার ইতিবাচক মনোভাবের কথা।

নাসির বলেন, অবশ্যই ভালো লাগছে (সাকিবের ফেরা)।সে বাংলাদেশে আসুক, বাংলাদেশের হয়ে খেলুক। ন্যাশনাল খেলুক বা ডমেস্টিক খেলুক। ও দেশের জন্য যা করছে! আপনারা জনেন ও বাংলাদেশকে কোথায় নিয়ে গেছে।

সাকিবের দেশের বাইরে থাকা নিয়ে নাসির বলেন, এমন একজন মানুষ যদি দেশের বাইরে থাকে, ক্রিকেট থেকে দূরে থাকে, অবশ্যই খারাপ লাগে।

আমি চাই সে বাংলাদেশে আসুক, দেশের হয়ে খেলুক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS