News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবো: ধর্মমন্ত্রী

কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবো: ধর্মমন্ত্রী

রমজান মাসে বাজার অস্থিতিশীল কিংবা কালোবাজারি করলে তাদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাশেষে এক প্রশ্নের উত্তরে তিনি এ হুঁশিয়ারি দেন।

কাজী কায়কোবাদ বলেন, আমরা যদি আল্লাহর হুকুম অনুযায়ী চলি, তাহলে দেশে শান্তি আসবে। আল্লাহর হুকুমের বাইরে চললে দেশে কখনো শান্তি আসবে না।আমার বিশ্বাস আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই সমস্ত কালাবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলবো ইনশাআল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী এ ব্যাপারে অত্যন্ত কঠিন। উনি জনগণ ছাড়া কিছু বোঝেন না।

তিনি বলেন, রমজান মাস পবিত্র মাস।এই রমজান মাসে দুই রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের হেদায়েত করেন। আমরা যেন আল্লাহর হুকুম অনুযায়ী দেশ পরিচালনা করতে পারি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS