News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
সব নারী ও শিশুর আস্থার জায়গা তৈরিতে কাজ করেছি: শারমীন এস মুরশিদ

সব নারী ও শিশুর আস্থার জায়গা তৈরিতে কাজ করেছি: শারমীন এস মুরশিদ

নারী ও শিশু মন্ত্রণালয়কে সব নারী ও শিশুর আস্থার জায়গা তৈরিতে কাজ করেছি বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

তিনি বলেন, একটি স্বৈরশাসনের পরিপ্রেক্ষিতে বৈষম্যহীন, মানবিক, উদার ও জবাবদিহিতামূলক রাষ্ট্র তৈরিতে আমরা এসেছিলাম। এ মন্ত্রণালয় দুটোর যে দুর্বল দিকগুলো আমি লক্ষ্য করেছি তা সংস্কারের জন্য এই ১৬ মাস নিষ্ঠার সাথে কাজ করেছি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে নারী ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ে গৃহীত কার্যক্রম ও অর্জন বিষয়ে নারী ও শিশু মন্ত্রণালয় আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা।

শারমীন এস মুরশিদ বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা নিরসনে ‘পাশে আছে’ প্রকল্পের মাধ্যমে ‘কুইক রেসপন্স টিম’ গঠন করে দেশের প্রতিটি ইউনিয়ন পর্যন্ত সবক্ষণিক সেবা, স্বাস্থ্য, আইনি সহায়তা, কাউন্সেলিং ও আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করেছি। জুলাই কন্যাদের শনাক্তকরণ ও সংখ্যা নিরূপণ, তাদের জীবনের গল্প সংরক্ষণ এবং পুনর্বাসন পরিকল্পনার মাধ্যমে নির্ভরযোগ্য একমাত্র ও বৈজ্ঞানিক গবেষণা ও ডাটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছি।

তিনি বলেন, বর্তমান বাস্তবতার আলোকে জেন্ডার সমতা বাংলাদেশের টেকসই উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার ও আন্তর্জাতিক প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে বিদ্যমান কাঠামো রূপান্তর করে জেন্ডার সমতা উৎকর্ষ কেন্দ্র প্রতিষ্ঠা করার কার্যক্রম অনুমোদন করা হয়েছে।

উপদেষ্টা বলেন, কর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ, ২০২৬ দ্বারা যৌন হয়রানির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নিশ্চিত করে একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও বৈষম্যহীন পরিবেশ, আইনি কাঠামো ও কর্মপরিধি প্রদান করা হয়েছে।পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ, ২০২৬ দ্বারা পরিবারের নারী ও শিশুর অধিকার, মর্যাদা ও পুনর্বাসনকে অগ্রাধিকার দিয়ে সহিংসতার বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতির বাস্তব প্রতিফলন করা হয়েছে।

শারমীন এস মুরশিদ বলেন, এ মন্ত্রণালয়ের যে কর্মপরিকল্পনা প্রণয়ন করে গেলাম, তা ভবিষ্যতে যে নতুন সরকার আসবে তারা বাস্তবায়ন করবে এবং এ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দুটোর সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে সুনাম অক্ষুণ্ণ রাখবেন।

এসময় নারী ও শিশু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসির সভাপতিত্বে মন্ত্রণালয়ের সব স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS