News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
শুটিং ফেডারেশনে অস্থিরতা, এবার অবাঞ্ছিত সোনাজয়ী সাবরিনা

শুটিং ফেডারেশনে অস্থিরতা, এবার অবাঞ্ছিত সোনাজয়ী সাবরিনা

দেশের শুটিং অঙ্গনে অস্থিরতা যেন থামছেই না। ফেডারেশনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একের পর এক বর্তমান ও সাবেক শুটারকে নিষিদ্ধ ও বহিষ্কারের ঘটনায় ক্রীড়াঙ্গনে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে রুপাজয়ী শুটার কামরুন নাহার কলিকে এক বছরের জন্য নিষিদ্ধ করার রেশ কাটতে না কাটতেই এবার সাবেক সোনাজয়ী শুটার সাবরিনা সুলতানাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে ফেডারেশন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক আলেয়া ফেরদৌসী স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, গঠনতন্ত্রের ১৬.২০ ধারা অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাবরিনা সুলতানাকে শুটিং ফেডারেশনের যাবতীয় কার্যক্রম থেকে অবাঞ্ছিত করা হয়েছে।একই অভিযোগে বর্তমান দুই শুটার তাসমিয়াতি এমা ও আবিদুর রহমান আহাদকেও সাময়িকভাবে বহিষ্কার করেছে ফেডারেশন। মূলত ফেডারেশন বিরোধী আন্দোলনে জড়িত থাকার কারণেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এই ধারাবাহিক শাস্তিমূলক ব্যবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন শুটারদের একটি বড় অংশ। নিষিদ্ধ হওয়া কামরুন নাহার কলি এই পরিস্থিতিকে ‘অস্বাভাবিক’ ও ‘দুর্ভাগ্যজনক’ হিসেবে বর্ণনা করেছেন।তার মতে, দেশের জন্য সাফল্য বয়ে আনা শুটারদের এভাবে অবাঞ্ছিত ঘোষণা করা শুটিং পরিবারের ভেতরে অনিশ্চয়তা ও ভীতি তৈরি করছে।

ক্রীড়া বিশ্লেষকদের মতে, ফেডারেশন ও খেলোয়াড়দের মধ্যকার এই সংঘাত দ্রুত সমাধান না হলে দেশের শুটিংয়ের ভবিষ্যৎ দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়তে পারে। বিশেষ করে সামনে বড় টুর্নামেন্টগুলোতে খেলোয়াড়দের মনোবলে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS