News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
নবম বোলার হিসেবে ইতিহাসে শেফার্ড

নবম বোলার হিসেবে ইতিহাসে শেফার্ড

টি–টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাসে নিজের নাম তুলে নিলেন রোমারিও শেফার্ড। স্কটল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে দারুণ বোলিং করে হ্যাটট্রিক করেছেন তিনি।

ইনিংসের ১৭তম ওভারে হ্যাটট্রিকসহ চার উইকেট নিয়ে প্রতিপক্ষের ইনিংসকে গুঁড়িয়ে দেন ওয়েস্ট ইন্ডিজের এই পেস বোলিং অলরাউন্ডার। এর মাধ্যমে টি–টোয়েন্টি বিশ্বকাপে সব মিলিয়ে নবম বোলার হিসেবে হ্যাটট্রিক করার কীর্তি দেখালেন শেফার্ড।একই সঙ্গে তিনি প্রথম ক্যারিবীয় বোলার যিনি এই মাইলফলক ছুঁলেন।

আগে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ ১৮২ রান সংগ্রহ করে। কঠিন লক্ষ্যে খেলতে নেমে ১৫ ওভার পর্যন্ত মোটামুটি ভালো অবস্থানেই ছিলো স্কটল্যান্ড। তবে ১৭ ওভারেই চিত্রনাট্য বদলে যায়।

শেফার্ডের বিধ্বংসী স্পেলে স্কটিশদের ইনিংস থেমে যায় ১৪৭ রানে। টানা তিন বলে তিন উইকেট নেওয়ার পর শেষ বলেও নেন আরও একটি উইকেট। সবমিলিয়ে মাত্র ১ রান খরচায় ওই ওভারে তার শিকার চারটি উইকেট। ১৯তম ওভারে আরও একটি উইকেট নিয়ে চলতি বিশ্বকাপের প্রথম ফাইফার তুলে নেন।

পুরো ম্যাচে ৩ ওভারে মাত্র ২০ রান খরচায় ৫ উইকেট নেন শেফার্ড। 
টি–টোয়েন্টি বিশ্বকাপে এটি ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সেরা বোলিং ফিগার। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লি। বাংলাদেশের বিপক্ষে অসি এই পেসার এই কীর্তি গড়েন। ২০২১ বিশ্বকাপে হ্যাটট্রিক করেন তিনজন।তারা হচ্ছেন-কার্টিস ক্যাম্পার, ওয়িন্দু হাসারাঙা ও কাসিগো রাবাদা। এছাড়া ২০২২ বিশ্বকাপে দুইজন এবং ২০২৪ বিশ্বকাপে দুই পেসার হ্যাটট্রিক করেন। এরমধ্যে প্যাট কামিন্স দুই ম্যাচে হাটট্রিক করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS