News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
সাফল্যের মুকুট মাথায় নিয়ে দেশে ফিরলেন জ্যোতিরা

সাফল্যের মুকুট মাথায় নিয়ে দেশে ফিরলেন জ্যোতিরা

আইসিসি নারী টি–টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ দাপটের সঙ্গে শেষ করেছে বাংলাদেশ। সাত ম্যাচের সাতটিতেই জয় তুলে নিয়ে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে নিগার সুলতানা–সোবহানা মোস্তারিরা। দারুণ এই সাফল্য নিয়ে সোমবার (২ ফেব্রুয়ারি) মধ্যরাতে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

নেপাল থেকে রাত দশটায় ঢাকায় পৌঁছার কথা থাকলেও ফ্লাইট কিছুটা বিলম্বে ছাড়ে।

শেষ পর্যন্ত সোয়া এগারোটার দিকে বাংলাদেশ দলকে বহন করা বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান বন্দরে নামার পর ক্রিকেটারদের ফুল দিয়ে বরণ করে নেন নারী উইমেন্সের চেয়ারম্যান রুবাবা দৌলা। প্রত্যেক ক্রিকেটারদের মিষ্টিমুখ করান বিসিবির এই পরিচালক।

গ্রুপ পর্বের চার ম্যাচেই জয় পেয়েছিল নিগার সুলতানার দল।সুপার সিক্সেও সেই ধারাবাহিকতা ধরে রেখে পুরো টুর্নামেন্টে একটিও ম্যাচ হারেনি বাংলাদেশ। আগেই নারী টি–টুয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করা দলটি রোববার শেষ ম্যাচে জয় তুলে নিয়ে সাফল্যের ষোলকলা পূর্ণ করে।

চলতি মাসেই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে নারী টি–টুয়েন্টি বিশ্বকাপ। এই আসরটি বয়কট করেছে বাংলাদেশ।

তবে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করায় মেয়েদের দিকেই এখন পুরো মনোযোগ। অধিনায়ক নিগার সুলতানা আগামী বিশ্বকাপে ভালো করার ব্যাপারে আশাবাদী। 

বাংলানিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে অধিনায়ক নিগার সুলতানা বলেন, বিশ্বকাপের প্রস্তুতি যেন আগে থেকেই নেওয়া হয়, সেটি আমরা বিসিবিকে জানিয়েছি। অন্তত কয়েকটি আন্তর্জাতিক সিরিজ খেলে যেন ইংল্যান্ডে যেতে পারি। সামনে শ্রীলঙ্কার সঙ্গে তিন ম্যাচের টি–টুয়েন্টি সিরিজ আছে।এর সঙ্গে যদি প্রতিযোগিতামূলক কোনো টুর্নামেন্ট যোগ করা যায়, সেটা আমাদের জন্য খুব ভালো হবে। ইংল্যান্ডের কাছাকাছি কন্ডিশনে প্রস্তুতির সুযোগ পেলে সেটা আমাদের জন্য খুব উপকারী হবে। আমার বিশ্বাস, বিগত সব বিশ্বকাপের চেয়ে ভালো বিশ্বকাপ আমরা উপহার দেব।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS