News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
বিশ্বকাপ কাভারেজ থেকে বাংলাদেশি সাংবাদিকদের বাদ দিল আইসিসি

বিশ্বকাপ কাভারেজ থেকে বাংলাদেশি সাংবাদিকদের বাদ দিল আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না থাকা আগেই নিশ্চিত। এবার সেই অনুপস্থিতির তালিকায় যুক্ত হলো দেশের ক্রীড়া সাংবাদিকরাও। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপ কাভারের জন্য আইসিসিতে আবেদন করা সব বাংলাদেশি সাংবাদিকের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। 

রোববার সন্ধ্যায় পাঠানো এক ই-মেইলে আইসিসি বিষয়টি সংশ্লিষ্ট সাংবাদিকদের জানিয়ে দেয়।

ফলে প্রথমবারের মতো এমন এক বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে, যেখানে বাংলাদেশ দল তো থাকছেই না, থাকছেন না দেশের কোনো ক্রীড়া সাংবাদিকও।

বহু বছর ধরেই দেশের সংবাদমাধ্যমকর্মীরা বাংলাদেশ দলের সঙ্গে দেশ-বিদেশের সিরিজ কাভার করে আসছেন। এমনকি বাংলাদেশ দল কোনো বিশ্বকাপে না খেললেও আন্তর্জাতিক আসরে সাংবাদিকদের উপস্থিতি ছিল নিয়মিত। কিন্তু এবার সেই ধারাবাহিকতায় ছেদ পড়েছে।

দৈনিক সমকালের ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী যিনি প্রায় তিন দশকের সাংবাদিকতা জীবনে ১৩টি আইসিসি ইভেন্ট কাভার করেছেন এ ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করায় মনে হচ্ছে সাংবাদিকদেরও কার্যত বয়কট করা হয়েছে। অতীতে এমনটা কখনো হয়নি। এটা হতাশাজনক এবং উদ্বেগজনক।

এনটিভির ক্রীড়া সম্পাদক বর্ষণ কবীরও আইসিসির সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি মনে করেন, এই প্রত্যাখ্যান বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সরকারের উদ্বেগকেই আরও জোরালো করেছে।

বর্ষণের প্রশ্ন, ‘ভারতে না হলেও সহ-আয়োজক শ্রীলঙ্কায় সাংবাদিকদের কাজ করার সুযোগ দেওয়া যেত। সেটা না করে পুরো বিষয়টাই একতরফা সিদ্ধান্তে পরিণত করা হয়েছে।’

ক্রিকেটভিত্তিক অনলাইন পোর্টাল ক্রিকেট ৯৭ এর সম্পাদক শিহাব আহসান খান বলেন, ‘বাংলাদেশ থাকুক বা না থাকুক, বিশ্বকাপে বাংলাদেশের সাংবাদিকদের উপস্থিতি ছিল স্বাভাবিক ব্যাপার।এবার কাউকেই অনুমোদন না দেওয়া খুবই দুঃখজনক। এতে মনে হচ্ছে, বাংলাদেশ থেকে যাওয়া মানুষদেরই ঝুঁকিপূর্ণ ভাবা হচ্ছে।’

এ সিদ্ধান্তে আন্তর্জাতিক অঙ্গন থেকেও প্রতিক্রিয়া এসেছে। পাকিস্তানি সাংবাদিক শাকির আব্বাসি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, বাংলাদেশি সাংবাদিকদের অন্তত শ্রীলঙ্কায় ম্যাচ কাভারের সুযোগ দেওয়া উচিত ছিল এবং আইসিসির অবস্থান অন্যায়।

এ বিষয়ে আইসিসির মিডিয়া বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করেনি।

সব মিলিয়ে, বাংলাদেশ দল ও সাংবাদিক দু’পক্ষেরই অনুপস্থিতিতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ শূন্যের কোঠায় গিয়ে দাঁড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS