News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
জামায়াতের সঙ্গে আমেরিকার আঁতাত হয়েছে: মির্জা ফখরুল

জামায়াতের সঙ্গে আমেরিকার আঁতাত হয়েছে: মির্জা ফখরুল

জামায়াতের সঙ্গে আমেরিকার গোপন আঁতাত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই আঁতাত বাংলাদেশের জন্য ভালো নয় এবং এটি দেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর।

শনিবার (২৪ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের জাঠিভাঙা এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা ধানের শীষের ভোট চাইতে এসেছি।আমরা কথায় নয়, কাজে বিশ্বাস করি। আমরা আপনাদের ফ্যামিলি কার্ড দেব। এই কার্ড হবে মা-বোনদের অস্ত্র। এর মাধ্যমে চাল-ডাল পাওয়া যাবে, স্বাস্থ্য ও শিক্ষা সেবা গ্রহণ করা যাবে।কৃষি কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে সার ও বীজ পাওয়া যাবে।

তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় এলে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। নারীদের জন্য আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS