News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
খালেদা জিয়ার স্মরণে শুক্রবার সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা

খালেদা জিয়ার স্মরণে শুক্রবার সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা

সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক শোক সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার সংসদের দক্ষিণ প্লাজায় দুপুর আড়াইটায় এ শোকসভা শুরু হবে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির উদ্যোগে নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত এ শোকসভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্ট নাগরিকরা অংশ নেবেন।

পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক পালন করে। রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালন করা হয়, এর মধ্যে একদিন ছিল সাধারণ ছুটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS