News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
ভারতে না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ: বুলবুল

ভারতে না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ: বুলবুল

আইপিএলে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ঘিরে সৃষ্ট বিতর্কের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে এখনো অনড় রয়েছে বাংলাদেশ।

শনিবার (১০ জানুয়ারি) বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্পষ্ট করে জানিয়েছেন, এ বিষয়ে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত। তিনি জানান, বিসিবি ইতোমধ্যে দুই দফায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে এবং নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে।

বিসিবির পক্ষ থেকে আইসিসিকে অনুরোধ করা হয়েছে বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় আয়োজনের বিষয়টি বিবেচনা করতে। নিরাপত্তা ইস্যুর পাশাপাশি মোস্তাফিজুর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে ‘জাতীয় মর্যাদার প্রশ্ন’ হিসেবেই দেখছে বোর্ড। দেশের ক্রিকেটের সম্মান রক্ষার স্বার্থেই এমন কঠোর অবস্থান নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

যদিও বাংলাদেশ থেকে একাধিক চিঠি পাঠানো হয়েছে, এখনো পর্যন্ত আইসিসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।ফলে ক্রিকেটপ্রেমীদের মধ্যে জোর আলোচনা চলছে আইসিসি কি বাংলাদেশের দাবির পরিপ্রেক্ষিতে ভেন্যু পরিবর্তন করবে, নাকি বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে?

এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা আমাদের সিদ্ধান্তে অটল রয়েছি। আশা করছি আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যেই আইসিসি থেকে চূড়ান্ত কোনো জবাব পাওয়া যাবে।’

তিনি আরও জানান, ভারতের মাটিতে খেলা নিয়ে বিসিবির আপত্তি অত্যন্ত দৃঢ়। ভেন্যু পরিবর্তনের বিষয়ে ইতিবাচক সাড়া না মিললে বাংলাদেশ বিকল্প পথ বেছে নিতে বাধ্য হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS